খবরটি শুনুন
অডিও সংস্করণ

এবার বিস্ফোরক দাবি করলেন বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। আজ শিলিগুড়িতে একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন যে, ধীরে ধীরে তৃণমূলের বহু নেতাই বিজেপিতে যোগদান করবেন। সুব্রত মুখোপাধ্যায় সহ ৫৮ জন তৃণমূল নেতা বিজেপি আসার জন্য তৈরি হয়ে রয়েছেন। তবে গৌতম দেব এবং রবীন্দ্রনাথ ঘোষ পরবর্তীতে কী পদক্ষেপ নেন সেটাই দেখার।
স্বাভাবিকভাবেই সৌমিত্র খাঁ এর এই বক্তব্যে রাজ্য রাজনীতিতে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। যেভাবে গত কয়েক ঘন্টায় মিহির গোস্বামী এবং শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছেন ধীরে ধীরে তাতে সৌমিত্র খাঁ এর এই দাবি যে একেবারে অমূলক তা বলা যাচ্ছে না। অন্যদিকে সুব্রত মুখোপাধ্যায় যদি বিজেপিতে যোগদান করেন তাহলে তা হবে অভাবনীয় ঘটনা। সৌমিত্র খাঁ এর বক্তব্য নিয়ে এখন বাঙালির ঘরে ঘরে চায়ের কাপে তুফান উঠেছে সন্ধ্যাবেলায়।