খবরটি শুনুন
অডিও সংস্করণ
বাবা কা ধাবার কান্তা প্রসাদের পরিণতি খুব শীঘ্রই হতে চলেছে বাংলার রানু মন্ডল এর মতই। এরকমটাই গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় বলছেন নেটিজেনরা। কিন্তু হঠাৎ এই কথা কেন?
আসলে দিল্লির মালভিয়া নগর এর বৃদ্ধ গরিব খাবারের দোকানি কান্তা প্রসাদের উত্থানের কাহিনীটা অনেকটা রানু মন্ডল এর মতই। যেভাবে রানাঘাট স্টেশন থেকে সোশ্যাল মিডিয়ার দৌলতে মুম্বাইয়ে পৌঁছে গিয়েছিলেন রানু সেরকমই সোশ্যাল মিডিয়ার দৌলতে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছেছেন বাবা। কিন্তু তারপরই কান্তা প্রসাদের হঠাৎ করেই ভোল বদল ঘটে। যে ইউটিউবার এবং ইনস্টাগ্রামার গৌরব ওয়াসান তার ভিডিওটি মানুষের কাছে ভাইরাল করেছিলেন তার বিরুদ্ধেই কুড়ি লক্ষ টাকা আত্মসাৎয়ের অভিযোগ আনেন কান্তা প্রসাদ।
তার বিরুদ্ধে মালভিয়া নগর থানায় অভিযোগ দায়ের করেন কান্তা প্রসাদ। স্বাভাবিকভাবেই গৌরব গোটা ঘটনায় স্থগিত হয়ে যান এবং তিনি যে কোন রকম টাকা আত্মসাৎ করেননি তার প্রমাণও তিনি সোশ্যাল মিডিয়ায় দাখিল করেছেন। কিন্তু তার পরেও অনেকেই গৌরবকে প্রতারক বলছেন তাই বাধ্য হয়ে মিডিয়ার সামনে গৌরব বারংবার হাতজোড় করে বলছেন যে আপনারা সকলেই আগে সত্যটা জানুন তারপরেই আমাকে দোষারোপ করবেন।
অন্যদিকে বাবাকে বলতে শোনা যাচ্ছে অন্য কথা। তিনি বলছেন যে তাকে কেউ একটা বলেছে যে গৌরবপুর লাখ টাকা হাতিয়ে নিয়েছে তাই তিনি বলছেন। গৌরব যে টাকা গায়েব করেছে তার কোনো সঠিক প্রমাণ এখনো পর্যন্ত কান্তা প্রসাদ দিতে পারেননি বরং ক্যামেরার সামনে যেভাবে তিনি ঔদ্ধত্য প্রকাশ করছেন তাতে স্তম্ভিত হয়ে গিয়েছেন নেটিজেনরা। বাবা বলছেন যে, আমি কি ওকে আসতে বলেছিলাম আমার দোকানে? ও নিজের দরকারেই আমার দোকানে এসেছে। তার এই উদ্ধত্যপূর্ণ আচরণের সঙ্গে অনেকেই রানু মন্ডলের আচরণের মিল পাচ্ছেন।
অনেকেই বলতে শুরু করেছেন যে এই জন্য মানুষকে সাহায্য করাই উচিত নয়। মানুষকে সাহায্য করতে গেলে এই ভাবেই তার প্রতিদান দেন কিছু মানুষ।
আবার অনেকের দাবি ওই ইউটিউবার যে সত্যি কথা বলছেন তার কংক্রিট প্রমাণ তিনি এখনো দেননি। গৌরবের সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখলে হয়তো আপনার মনে হবে যে কোন কংক্রিট প্রমাণ দেন নি কিন্তু তিনি যে প্রমাণগুলো দিয়েছেন সেগুলো ফেলনা নয় এবং তার কথার যুক্তি অনেকের কাছেই গ্রাহ্য মনে হচ্ছে। তিনি বারংবার বলছেন যে, আমি তো এই ভিডিওটা ভাইরাল হবে আগে থেকে জানতাম না। আমি তো বাবাকে আগে থেকে চিনতাম না যে তার সঙ্গে শত্রুতা করব। তাই আমার প্রতারণার করার কোন ইচ্ছা নেই।
অধিকাংশই এখন বলছেন যে যেভাবে রানু মন্ডল তার সাহায্যকারী কে অপমান করে গিয়েছেন বারংবার এবং এখন সেই পুরনো অবস্থাতেই ফিরে এসেছেন সেরকমই হয়তো কান্তা প্রসাদকেও আবার তার পুরনো জীবনে ফিরতে হবে কেবলমাত্র তার ঔদ্ধত্যের জন্য।
