আবারও ভয়াবহ বিস্ফোরণ রাজ্যে

Sunday, November 22, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
রাজ্যে ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ! কিছুক্ষণ আগে হুগলির আরামবাগে একটি রাইস মিলের বয়লারে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। ইতিমধ্যেই সূত্র মারফত জানা যাচ্ছে যে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিলো যে সেই বয়লার প্রায় ২০০ মিটার দূরে গিয়ে পড়েছে। এখনও পর্যন্ত জানা গিয়েছে যে ঘটনায় গুরুতর জখম হয়েছেন দু’জন। রাইস মিলের একাংশ প্রবল ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো মৃত্যুর খবর এখনও পাওয়া যায়নি। গোটা ঘটনায় এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য এবং ভীতি। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন এবং বিশাল পুলিশবাহিনী। তারা তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ শুরু করেছেন। ঠিক কী কারণে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে তা এখনো জানা যায়নি। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। রাইস মিলের ভিতরে আর কোন দাহ্য বস্তু রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে কারণ তাহলে আবার বিস্ফোরণ ঘটতে পারে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator