আছড়ে পড়তে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় নিভার, উপকূলে তৈরি থাকছেন প্রচুর সেনা!

Tuesday, November 24, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ

বাংলার পর এবার দক্ষিণ ভারত। ভয়াবহ ঘূর্ণিঝড় এর মুখে পড়তে চলেছে অন্ধপ্রদেশ তামিলনাড়ু এবং পন্ডিচেরি। ‌এই ঘূর্ণিঝড়ের নাম নিভার। মৌসম ভবনের তথ্য অনুযায়ী, আগামী ২৫শে নভেম্বর তামিলনাড়ুর মমল্লপুরম এবং পন্ডিচেরির উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে যা আগামী ২৪ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
গতকাল থেকেই উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আজ এবং আগামীকাল ওই এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড় মোকাবিলা করতে প্রস্তুত কেন্দ্র। ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৩০ টি দল তৈরি করা হয়েছে। এরমধ্যে বারোটি দলকে মোতায়েন করা হয়ে গিয়েছে এবং বাকি আঠেরোটি দলকে তৈরি করে রাখা হয়েছে প্রয়োজনে কাজে লাগানোর জন্য। একেকটি দলে ৩৫ থেকে ৪৫ জন করে সেনা থাকেন। এই সেনারা ঘূর্ণিঝড় প্রভাবিত এলাকা থেকে বিপদগ্রস্ত মানুষকে সুরক্ষিত স্থানে স্থানান্তরিত করেন এবং উদ্ধারকার্যে হাত লাগান।
সমুদ্র ইতিমধ্যেই উত্তাল হয়ে গিয়েছে তাই উপকূলবর্তী এলাকায় লাল সর্তকতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের আগামীকাল সমুদ্র যেতে বারণ করা হয়েছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator