খবরটি শুনুন
অডিও সংস্করণ
আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল জলপাইগুড়ি জেলা পরিষদ, ফেব্রুয়ারি মাসের 10 তারিখ রাজগঞ্জ ব্লকের পানি করি গ্রাম পঞ্চায়েতের চৌধুরীর গ্রামের হরিমোহন রায়ের বাড়িতে বিদ্যুতের সংযোগ থেকে আগুনের ঘটনায় সমস্ত ঘর বাড়ি থেকে শুরু করে সমস্ত সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়, সেই সময় পরিদর্শনে এসেছিলেন জলপাইগুড়ি জেলা সভাধিপতি উত্তরা বর্মন, পরিবারকে আশ্বাস দিয়েছিলেন আর্থিক সাহায্য করবার, সেই কারণে দীর্ঘদিন বাদে হলেও জলপাইগুড়ি জেলা পরিষদের অর্থ তহবিল থেকে এক লক্ষ টাকা আজ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়, অর্থ তহবিল তুলে দিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা সভাধিপতি উত্তরা বর্মন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় রাজগঞ্জ বিডিও এন সি শেরপা, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায় সহ জেলা পরিষদের সদস্য দেবাশীষ প্রামাণিক, হরিমোহন রায়ের চার ছেলের হাতে 25 হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয়
