আগামী বছরের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের এই বছর দিতে হবেনা টেস্ট পরীক্ষা: মুখ্যমন্ত্রী

Wednesday, November 11, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নিয়ে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি জানিয়েছেন, ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা দিতে হবে না। আজ বুধবার মন্ত্রীসভার বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। আজ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী বছর যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের এই বছরে টেস্ট পরীক্ষা দিতে হবে না। তাদেরকে এমনিই অ্যালাও করে দেওয়া হবে।

প্রতিবছর ফেব্রুয়ারি এবং মার্চ মাস নাগাদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় এই রাজ্যে এবং নভেম্বর ডিসেম্বর নাগাদ হয় টেস্ট পরীক্ষা। বর্তমানে করোনা পরিস্থিতিতে স্কুলের পঠন পাঠন বন্ধ। শিক্ষাবর্ষ সে জন্য পিছিয়ে যেতে বসেছে কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো দিতেই হবে। ‌এই পরিস্থিতিতে এখন টেস্ট পরীক্ষা নেওয়া কোনভাবেই সম্ভব না। ‌সবদিক বিবেচনা করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করে দিলেন যে আগামী বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এই বছর টেস্ট পরীক্ষা দিতে হবে না। এর ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পড়ুয়া এবং অভিভাবকরা।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator