বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ জানান যে খুব তাড়াতাড়িই অরূপ রায় বা রাজীব বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কেউ একজন বিজেপিতে যোগ দেবেন। -এছাড়াও হাওড়ার ৭-৮ জন বিধায়কও বিজেপিতে যোগ দিতে পারেন বলেন খবর মিলেছে। এবার আদপে কাদের পদ্ম শিবিরে স্থান দেওয়া হবে, এ নিয়ে বিজেপি শিবিরে চলছে আলোচনা। আগামী মাসেই ফের বাংলা সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার ফের একবার দলবদলের কর্মসূচী হতে চলেছে কী না, এ নিয়েও তৈরি হচ্ছে জল্পনা। বিধানসভা নির্বাচন আসন্ন। ঠিক এই মুহূর্তেই শাসকদল ভাঙনের পালা শুরু হয়েছে। গত ১৯শে দিসেম্বর গেরুয়া শিবিরে অভিষেক ঘটেছে শুভেন্দু অধিকারীর। এছাড়াও, গতকালই বিজেপির হেস্টিংসের কার্যালয়ে একঝাঁক তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। ক্রমশ শাসকদলের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন দলেরই নেতা-বিধায়কেরা। এই তালিকায় রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়ও। তাঁর মানভঞ্জনের জন্য তাঁর সঙ্গে আলাদা করে বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায় ও ভোটকুশলী প্রশান্ত কিশোর। কিন্তু তাতেও সমাধানসূত্র কিছু মেলেনি। এই পরিস্থিতিতে সৌমিত্র খাঁ-এর এমন মন্তব্যকে ঘিরে ফের একবার শুরু হয়েছে বিতর্ক। তবে এখনও পর্যন্ত অরূপ রায় বা রাজীব বন্দ্যোপাধ্যায়, কারোরই কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে অমিত শাহ’র আগামী সফরে যে বড় কোনও ধামাক অপেক্ষা করছে, তা বেশ স্পষ্ট।
শুভেন্দুর পর রাজ্যের কোন মন্ত্রী যোগ দিচ্ছেন বিজেপিতে? জানালেন সৌমিত্র খাঁ!
খবরটি শুনুন
অডিও সংস্করণ
বেশ কিছুদিন ধরেই দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। একাধিকবার দলের প্রতি নিজের ক্ষোভ জাহির করেছেন তিনি। আবার এদিকে, অরূপ রায়ের সঙ্গে তাঁর সংঘাতের ঘতনাও নতুন কিছু নয়। তৃণমূলের অন্দরে এই ঘটনার সাক্ষী রয়েছেন অনেকেই। এবার এই পরিস্থিতিকেই আরও খানিকটা উস্কিয়ে দিয়ে বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন, অরূপ রায় কিংবা রাজীব বন্দ্যোপাধ্যায়, কেউ একজন খুব তাড়াতাড়িই বিজেপিতে যোগ দেবেন। হাওড়ায় এক দলীয় অনুষ্ঠানে যোগদানের পর সৌমিত্র খাঁ দাবী করেন যে অরূপ রায় নাকি বেশ কয়েকদিন ধরেই বিজেপিতে যোগাযোগ রাখছিলেন। এরই মধ্যে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যোগদান করা নিয়ে বিস্তর চর্চা শুরু হ্য।ফলে দুইপক্ষের বিবাদের কারণে অরূপ রায় খানিকটা পিছিয়েই আসেন। কিন্তু ফের সৌমিত্র খাঁ-এর মন্তব্যে বাড়ল জল্পনা।