ঘৃণ্য ধর্ম ছড়াচ্ছে ওরা, হিন্দু ধর্ম নয়: মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার লাইভ হাইলাইটস

Tuesday, December 15, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
উত্তরবঙ্গে রাজনৈতিক সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। আজ মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের তৃণমূল কর্মীদের নিয়ে সভা ডাকা হয়েছে। সেখানেই তাঁর বক্তৃতার লাইভ হাইলাইটস-

*.কাকে বলে ভোরের আলো? চেনেন? জায়গাটার নামকী ছিল। গাজলডোবা। সেটাকে ভোরের আলো করে দিয়েছি।
*.শিলিগুড়িতে স্মার্ট সিটি হচ্ছে ‘তিস্তা।’ ওভারস্মার্ট সিটি। ডুমুরজলায় হচ্ছে। কল্যাণীতে হচ্ছে। ৬ টা স্মার্ট- ওভার স্মার্ট সিটি হচ্ছে।
*.আলিপুরদুয়ারে নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে। … বাকি তো কিছু নেই।
*.দুই জেলায় সমস্ত উদ্বাস্তু কলোনি সব স্বীকৃত করে দিয়েছি। পাট্টা পেতে সময় লাগতে পারে, কিন্তু মনে রাখবেন বিজেপির এনআরসির গাট্টা খেতে হবে না। সব স্বীকৃত করে দিয়েছি।
*.এনপিআর কি খায় না মাথায় দেয়। আলু থেকে আলুর চোকলা বাদ দিতে পারেন? অনেকে আলুর চোকলা খায়।… এনআরসি আর এনপিআরের মধ্যে তফাৎ কী?
*.বাংলা কখনও অধর্ম কাজ করে না। কিছুদিন আগে অসমে গণ্ডগোল হয়েছিল। আমি এখানে বোরোদের আশ্রয় দিয়েছিলাম।
*.জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার কেমন আছে কেউযদি জিজ্ঞেস করেন, আমি বলব আপনারা একশোয় দু’শ পেয়েছেন।এর আগে সরকার কী করেছে? কোন কুটোটা নেড়েছে? রসুন বেটেছে, না পেঁয়াজ বেটেছে, না আদা বেটেছে
*.আমরা কাজ করেছি। শুধু কানে কানে বলা এ চোরও চোর! বিজেপির মতো বড় চোর কে আছে? এত বড় বড় ডাকাত সর্দার সব। চম্বলের ডাকাত।
*.সারা জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে নতুন ধর্ম তৈরি করেছে, দাঙ্গা ধর্ম, কুৎসা ধর্ম, ঘৃণ্য ধর্ম। রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দু ধর্ম নয়। দেবী চৌধুরাণীর হিন্দু ধর্ম নয়। ঘৃণ্য ধর্ম। এক জন আরেকজনকে খুন করো। দাঙ্গা লাগিয়ে দাও। এর সঙ্গে ওর ঝগড়া লাগিয়ে দাও।
*.কোথাও বাঙালির সঙ্গে রাজবংশী, কোথাও রাজবংশীর সঙ্গে বাঙালি, কখনও মুসলমানের সঙ্গে খ্রিস্টান, কখনও বোরোদের সঙ্গে বাঙালি, খালি ঝগড়া লাগানো কাজ।
*.পর পর তিনটি ভোটে বলেছিল, জিতলে সাতটা চা বাগান খুলে দেবে। বলেছিল কি বলেনি? নোটিফিকেশন করে দিয়েছিল ভোট পাওয়ার জন্য। এখন যেমন ভাঁওতা।
*.এখন চাকরির প্রতিশ্রুতি দিচ্ছে। প্রতিশ্রুতি মানেই প্রতারণা। মানে চিট করা।
*.২০১৯ সালে বলেছে, বছরে ২ কোটি লোকের চাকরিদেব? ক’জনকে দিয়েছেন চাকরি? এখন বলছে, চাকরির জন্য ফর্ম ফিল-আপ করো।
*.বিমল গুরুংকে বলেছে গোর্খাল্যান্ড দিয়ে দেব। প্রতিবার ভোটে বলেছে, গোর্খাল্যান্ড দিয়ে দেব। আমি কিন্তু বলিনাই। বলি নাই বলে জিতি নাই। দার্জিলিংয়ের স্থায়ী সমস্যা আমরাই করব। ওরা নয়। দার্জিলিং তরাইয়ের সঙ্গে ঝগড়া লাগানো চলবে না।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator