খবরটি শুনুন
অডিও সংস্করণ
গতকাল অর্থাৎ বড়দিনের দিনে ছয় রাজ্যের কৃষকদের সঙ্গে আলোচনায় পশ্চিমবঙ্গে কিষাণ সম্মান নিধি চালু না করার জন্য প্রধানমন্ত্রী তোপ দাগেন মমতা প্রশাসনের দিকে। প্রধানমন্ত্রী কিষান যোজনা নিয়ে তোপ দাগার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মধ্যে ফের একবার বাংলার মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। এবার আয়ুষ্মান ভারত নিয়ে বাংলাকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী। তোপ দেগে বললেন, শুধু বাংলায় এই প্রকল্পের সুবিধে পাবেন না। কারণ পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প চালু করেনি। এদিন প্রধানমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী কে সরাসরি খোঁচা দিয়ে বলেন, ‘চেন্নাই, মুম্বই, দিল্লি সর্বত্র চিকিৎসা করাতে পারবেন। শুধু কলকাতাতে এই প্রকল্পের সুবিধা পাবেন না। পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের আয়ুষ্মান ভারত রাজ্যে চালু করেনি।
পশ্চিমবঙ্গ সরকারের দাবি করেছে, রাজ্যের মানুষদের জন্য রয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প। এতে সুবিধে অনেক বেশি। গত বছরই ৩৭০ ধারা বিলোপ হয়েছে জম্মু-কাশ্মীরে। এখন ভারত সরকারের কেন্দ্রশাসিত অঞ্চল এই ভূখণ্ড। ২৬ ডিসেম্বর জম্মু ও কাশ্মীরে আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানেই ভারত সরকারের এই প্রকল্পের সুবিধার কথা বলতে গিয়ে মোদী বলেন, ‘দেশের সব জায়গায় এই প্রকল্পের কার্ড দিয়ে চিকিত্সা করাতে পারবেন। দেশের ২৪০০ হাসপাতালে চিকিৎসা করানো যাবে।
শুধু কলকাতায় এই প্রকল্পের সুবিধে পাবেন না। কারণ পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প চালু করেনি। কিছু মানুষ বুঝতে চায় না। কী আর করা যাবে।’ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুফলের কথা টেনে প্রধানমন্ত্রী আরও বলেন,শুধু মাত্র নিজের এলাকা বা রাজ্যেই নয়। দেশের অধিকাংশ রাজ্যে এই কার্ড দেখিয়ে চিকিত্সা পরিষেবা পেতে পারেন। কয়েক লক্ষ পিছিয়ে পড়া মানুষ এই প্রকল্পের ফলে লাভবান হয়েছে বলে জানান তিনি। মোদীর কথায়, “নিজের রাজ্যেই শুধু নয়, এই কার্ড থাকলে দেশের যে কোনও প্রান্তের সরকারি হাসপাতাল, প্রকল্পের আওতাধীন বেসরকারি হাসপাতালেও চিকিৎসা করাতে পারবেন তাঁরা।” এ প্রসঙ্গে বলতে গিয়েই বাংলার কথা তুলে আনেন মোদী।