খবরটি শুনুন
অডিও সংস্করণ
দিল্লির সীমানায় আন্দোলনকারী কৃষকরা যদি জিও থেকে এয়ারটেল বা ভোডাফোন আইডিয়ার পরিষেবা ব্যবহার করা শুরু করেন, তাহলে কৃষকদের এই আন্দোলনকে সমর্থন করবে এই ২ টেলিকম সংস্থা। এই বলেই এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া নিজেদের প্রচার চালাচ্ছে এবং কৃষকদের জিও বিমুখ করে দিচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন জিও'র কর্ণধার মুকেশ আম্বানি। এরই মধ্যে তাঁদের বহু গ্রাহকদের নিজেদের দিকে টেনে নিয়েছে ওই ২ টেলিকম সংস্থা। ১০ ডিসেম্বর এই বিষয়ে ট্রাইকে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন আম্বানি।
এমনকি এই কৃষি আইন থেকে জিও ও রিলায়েন্স প্রচুর লাভ করবে, এই সব বলে কৃষকদের জিও বিমুখ করে দিচ্ছে এয়ারটেল আর ভোডাফোন বলে সেই চিঠিতে উল্লেখ করেছেন তিনি। এই অপপ্রচার থেকে প্রভাবিত হয়েও বহু নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় জিও'র সামগ্রী বয়কট করার ডাক দিয়েছেন বলে অভিযোগ মুকেশ আম্বানির। যদিও এই সব অভিযোগ উড়িয়ে দিয়েছে এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার সংস্থা। এই ভাবে অপপ্রচার চালিয়ে নিজেদের পরিষেবা বিক্রি করেন না তারা। বাজারে বাকি সংস্থা গুলির সঙ্গে সৎ প্রতিযোগিতার মাধ্যমেই পরিষেবা দেয় তারা।