বিয়ের ২ মাসের মধ্যেই, মা হতে চলেছেন নেহা কক্কর?

Friday, December 18, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
মা হতে চলেছেন নেহা কক্কর। বিয়ের দুমাসের মধ্যে সুসংবাদ দিলেন গায়িকা। আর এই খবর বিশ্বাস করতে পারছেন না তাঁর ভক্তরাও, এত তাড়াতাড়ি যে সুসংবাদ আসবে তা তাঁরা ভাবতেও পারেননি। শুক্রবার সকালে নিজের ইন্সটাগ্রামে একটি ফটো শেয়ার করেছেন নেহা কক্কর। সেখানে দেখা যাচ্ছে, স্বামী রোহনপ্রীতের সঙ্গে পেটে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন নেহা। ক্যাপশনে তিনি লিখেছেন ‘খেয়াল রাখিয়া কর’। ছবিতে দেখা যাচ্ছে, বাম্পে হাত দিয়ে রয়েছেন নেহা, পরনে সাদা শার্ট ও ডেনিম ডুংরি। নেহাকে ভালোবাসায় আগলে রেখেছেন রোহন। তিনি পরে রয়েছেন কালো হাইনেক টি-শার্ট ও জ্যাকেটে, সঙ্গে জিনস। এই ছবিতে নেহার বেবিবাম্প নজর এড়ায়নি ভক্তদের। মুহূর্তেই এই ছবি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। উল্লেখ্য, ২৪ অক্টোবর দিল্লির গুরুদ্বারে রোহনপ্রীতের সঙ্গে বিয়ে সারেন গায়িকা। আর তার মাত্র দুমাসের মধ্যে বেবিবাম্পের ছবি শেয়ার করে সাড়া ফেলেছেন নেহা। তবে তিনি নিজে ছবির ক্যাপশনে এবিষয়ে তেমন কিছু লেখেননি। ফলে পুরো ব্যাপারটা যেন পরিষ্কার হয়েও একটু আড়াল রইল।

ছবির কমেন্ট বক্সে অবশ্য অভিনন্দন উজার করে দিয়েছেন নেহার ভক্ত ও অন্যান্য সেলিব্রিটিরাও। অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী উর্বশী রাউতেল্লাও। অন্যদিকে কমেন্ট করেছেন নেহার স্বামী রোহনপ্রীতও। স্ত্রী নেহার ক্যাপশন ধরে তিনি লিখেছেন, ‘হ্যাঁ, এবার তো একটু বেশিই খেয়াল রাখতে হবে নেহু’। উল্লেখ্য বিয়ের পর দুবাইতে হানিমুন সেরেছেন নেহা ও রোহনপ্রীত জুটি। Atlantis, The Palm নামের একটি রিসর্টে ছিলেন তাঁরা। জানা যাচ্ছে, ওই রিসর্টে থাকতে গেলে এক রাতে খরচ হয় কমপক্ষে ২৬,৮৩৪ টাকা। আর সর্বাধিক ৩ লক্ষ ২১ হাজার ৪১৪ টাকা। প্রেসিডেন্সিয়াল স্যুটেই খরচ সবথেকে বেশি। দেখা যায় রিসর্টের রিগ্যাল স্যুট ক্লাবে ছিলেন দম্পতি। ওই ঘরে থাকতে প্রতি রাতে খরভ ৭২,৪০৩ টাকা, সাথে ব্রেকফাস্ট থাকলে ৮৯,৩৭০ টাকা। আর ডিনার নিলে খরচ হয় ১,০১,৮১৩ টাকা।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator