শ্রমিক বিক্ষোভের জেরে বন্ধ রাজগঞ্জের একটি চা কারখানা

Tuesday, December 22, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
রাজগঞ্জ, ২২ ডিসেম্বরঃ বসিয়ে দেওয়া এক শ্রমিককে কাজে বহাল রাখার দাবি সহ বিভিন্ন দাবিতে রাজগঞ্জের কালীনগর চা কারখানায় দেখান শ্রমিকরা । মঙ্গলবার ওই বিক্ষোভের জেরে বন্ধ হয়ে গেল কারখানারটি । দাবি না মানা হলে কোনো শ্রমিক কাজ করবেন না বলে জানিয়েছেন ।

রাজগঞ্জের কালীনগর চা কারখানায় প্রায় ৬০ জন শ্রমিক কাজ করেন । কারখানায় চুরি করার অভিযোগ তুলে মালিক পক্ষ একজন শ্রমিককে কারখানায় ঢুকতে দেন নি । তাই সব শ্রমিক এদিন ওই শ্রমিককে কাজে বহাল রাখার দাবি তোলেন । এছাড়া শ্রমিকদের ১২ ঘন্টা কাজের বিনিময়ে ৩৫০ টাকার বদলে ২৯০ টাকা মজুরি দেওয়া হচ্ছে বলে অভিযোগ । পাশাপাশি পিএফ, গ্র্যাচুইটি, বোনাস সহ বিভিন্ন দাবিতে তাঁরা বিক্ষোভ দেখান । আইএনটিটিইউসির জলপাইগুড়ি জেলার কার্যকরি সভাপতি স্বপন সরকার বলেন, মালিক পক্ষ শ্রমিকদের ন্যায্য দিচ্ছেন না । এছাড়া কাখানার মধ্যে থেকে দুটি ফুলকপি নিয়ে যাওয়ার ঘটনাকে চুরির অপবাদ দিয়ে এক শ্রমিককে ছাটাই করার চেষ্টা করছেন । এটা কোনমতেই মেনে নেওয়া যায়না। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, ঠিকাদারের অধীনে থাকা এক শ্রমিক কারখানা থেকে কাঁচা সবজি চুরি করায় ওই শ্রমিককে বাদ দিতে বলা হয়েছে । এছাড়া মাঝে মাঝে কিছু ঠিকা শ্রমিককে কাজে নেওয়া হয় । তাই ওই শ্রমিকরা বিভিন্ন সুবিধার আওতায় পড়েনা ।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator