খবরটি শুনুন
অডিও সংস্করণ
রাজগঞ্জ ব্লকের রেগুলেটেড মার্কেটিং এর বেলাকোবা দৈনিক বাজারের মাছ মাংস ব্যবসায়ীদের বাজার শেষে জমা বজ্য পদার্থ ফেলার জন্য নেই কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই কোনো শৌচালয় বাজার সংলগ্ন প্রতিবেশীদের এলাকায় দিনের পর দিন ব্যবসায়ীরা সেইসব বর্জ্য পদার্থ ফেলে আসছেন। সৃষ্টি হচ্ছে দূষণের, অভিযোগ জানিয়েও সমস্যার সমাধান না হওয়াতে প্রতিবাদে বুধবার সকালে প্রতিবেশীরা বাজার ঢোকার প্রবেশপথ বেরিকেড করে দেওয়াতে বন্ধ হয়ে যায় বাজার। এই ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয় চরম উত্তেজনা এ সম্পর্কে প্রতিবেশী সৌরভ দাস বলেন বাজারের মাছ-মাংসের আবর্জনা থারমোকল দৈনিক তাদের বাড়ির জমিতেএ ডাম্পিং এবং প্রস্রাব করার ফলে দূষণে তারা আক্রান্ত । দুর্গন্ধের জন্য বাড়িতেও দরজা বন্ধ করে থাকতে হয় । একাধিক জায়গায় অভিযোগ জানিয়েও সমস্যার সমাধান না হওয়াতে বাধ্য হয়েই আজ তারা বেরিগেট করেন। এক মাংস ব্যবসায়ী বলেন ডাম্পিং গ্রাউন্ড না থাকার কারণে তাদের সমস্যা হচ্ছে স্থায়ী সমস্যার সমাধান তারা চান। খবর পেয়ে ছুটে আসেন বেলাকোবা ব্যবসায়ী সমিতির সম্পাদক পার্থপ্রতিম পাল শিকারপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমলেন্দু ভৌমিক, বেলাকোবার কৃষি বিপণনের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী উৎপল বোস প্রমুখ। আলোচনার মাধ্যমে ১০ দিনের ভিতরে কৃষি বিপনন দপ্তর এর পক্ষ থেকে পরিষ্কারের প্রতিশ্রুতি দিলে এলাকাবাসীরা ব্যারিকেড তুলে নিলে বাজার পুনরায় শুরু হয়।