শেষে এবার বিয়ে করতে চলেছেন সলমন খান! গোপন খবর ফাঁস করলেন করিনা কাপুর

Tuesday, December 29, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ

বলিউডে বিশেষত ‘ভাইজান’ বলেই পরিচিত তিনি। ‘ম্যায়নে পেয়ার কিয়া’ থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক অভিনেত্রীদের সঙ্গে রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করেছেন তিনি। কিন্তু তাঁর জীবনে প্রকৃত প্রেম কবে আসবে, এ নিয়ে গুঞ্জনের শেষ নেই। এসবের মধ্যেই তাঁর বিয়ে নিয়ে কথা বললেন বলিউডের ‘গসিপ কুইন’ করিনা কাপুর খান। এত সুন্দর দেখতে, হ্যান্ডসাম, বলি বিল্ডার, হাসি, যাতে লক্ষ লক্ষ মেয়ে ফিদা, সেই পুরুষের নাকি বিয়ে হচ্ছে না! সত্যিই ভাবতে কেমন যেন লাগে। দুই বাচ্চার মামা তো হয়ে গিয়েছেন, তবে এখনও পর্যন্ত কারোর স্বামী বা আব্বা হওয়ার সাধ তাঁর পূরণ হল না।

একে একে পেরিয়েছে ৫৫টা বসন্ত। তবে এতদিনে সল্লু মিয়ার জীবনে প্রেম যে উঁকি দেয়নি তা নয়। কিন্তু ভাগ্যের ফেরেই হোক বা অন্য যে কোনও কারণে, সেই প্রেমকে নিজের করে রাখতে পারেননি ভাইজান। একে একে বহু দেশি-বিদেশি নায়িকাকে বলিউডে চান্স করে দিলেও, নিজের ঘর বাঁধার স্বপ্নটা তার এখনও পর্যন্ত অধরাই থেকে গিয়েছে। এরপরে শরীরের রসায়ন ঠিক ঠাক কাজ না করলে ভবিষ্যতে তো খুব মুশকিল। তবে এই মুশকিল আসানই বাতলিয়ে দিলেন বলিউড নায়িকা করিনা কাপুর খান, সামনেই ছিল সলমনের ৫৫ তম জন্মদিন। এদিন ভক্ত থেকে শুরু করে তারকারা সবাই সলমনকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন। তবে করিনা কাপুর খানের সবসময়ই স্টাইল হাটকে। সলমনের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন “শুভ জন্মদিন সলমন। আশা করছি, খুব তাড়াতাড়িই তুমি বিয়ে করবে”। লেখার পাশে কয়েকটি ইমোজি দিয়েছেন তিনি যার মধ্যে একটি চোখ মারার ইমোজিও রয়েছে। আসলে বলিউড থেকে শুরু করে ভক্তকূল, সকলেই চান সলমন তাড়াতাড়ি বিয়ে সেরে ফেলুন। এই নিয়ে তাঁকে প্রশ্ন করা হলেও তিনি সবসময়ই বেশ সুন্দর করে প্রসঙ্গ এড়িয়ে যান। বিয়ে করার ইচ্ছেটা বোধ হয় ভাইজানের একেবারেই নেই।


×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator