খবরটি শুনুন
অডিও সংস্করণ
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, তৃণমূলের ঘর যেন ততই একটু একটু করে ভেঙে পড়ছে। গত কিছুদিন যাবৎ বেশ কিছু হেভিওয়েট তৃণমূল নেতা ও বিধায়ক দলত্যাগী হয়ে পদ্মাসনে বসেছেন। এরপর আজ বুধবার, ফের একগুচ্ছ তৃণমূল নেতা গেরুয়া আসনে যোগ দিলেন। এদিন বিজেপির হেস্টিংসের দলীয় কার্যালয়ে একাধিক তৃণমূলত্যাগী নেতার হাতে গেরুয়া পতাকা তুলে দেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, স্বপন দাশগুপ্ত ও সাংসদ শান্তনু ঠাকুর। এদিন প্রথমেই মুকুল রায়ের হাত ধরে গেরুয়া পতাকা হাতে তুলে নেন বাঁকুড়ার ছাত্র নেতা সুজিত শ্যাম। এদিন বিজেপি যোগ দিয়ে তিনি জানান, তৃণমূল এখন আর আগের মতো নেই। আফসোস প্রকাশ করে তিনি বলেন, এতদিনের সম্পর্ক ভাঙা সহজ নয়, তবে মাঝে মাঝে সামনের দিকে তাকিয়ে এগিয়ে চলতেই হয়।
এদিন সুজিত ছাড়াও চাকদহ থেকে বেশ কিছু তৃণমূলত্যাগী নেতা বিজেপিতে যোগ দেন। এঁরা হলেন-
১. বিদেশ রঞ্জন বিশ্বাস, প্রাক্তন সভাপতি, চান্দুরিয়া তৃণমূল
২. প্রভাস চন্দ্র তামলি, পঞ্চায়েত সদস্য
৩. বজরুল ভাঙ্গী, সাধারণ সম্পাদক, ১নং চান্দুরিয়া তৃণমূল
৪. প্রতুল কুমার ব্যানার্জি, তৃণমূল যুবনেতা
৫. সুমন বিশ্বাস, তৃণমূল যুবনেতা
৬. সৌমজিত বিশ্বাস, তৃণমূল নেতা
৭. গোবিন্দ বিশ্বাস, প্রাক্তন সভাপতি, আইএনটিইউসিএ
৮. সুব্রত খান, তৃণমূল যুবনেতা
৯. পরিতোষ মন্ডল, তৃণমূল যুবনেতা
১০. প্রীতি মন্ডল, পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষা
এছাড়াও কান্দি থেকে দুই পৌরসভার চেয়ারম্যান আজ বিজেপিতে যোগ দেন। এঁরা হলেন-
১. দেবজ্যোতি রায়, পৌরপিতা, ১২নং ওয়ার্ড, কান্দি পৌরসভা
২. শান্তনা রায়, প্রাক্তন চেয়ারম্যান (২০১৫-২০১৯), ১৬নং ওয়ার্ড, কান্দি পৌরসভা
গেরুয়া পতাকা হাতে তুলে নেন তিন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য-
১. সুজিত শাম, রাজ্য সম্পাদক, টিএমসিপি
২. চুমকি ব্যানার্জি, প্রাক্তন সভাপতি, টিএমসিপি, বাকুড়া
৩. কুশল কান্তি রায়, প্রাক্তন সাধারণ সম্পাদক, সিটি কলেজ
কলকাতা থেকেও প্রায় ৬ তৃণমূল নেতা ও তৃণমূল ছাত্র পরিষদের সদস্য এদিন গেরুয়া শিবিরে যোগ দেন
১. জিত পাল, ৯৬নং ওয়ার্ড, তৃণমূল
২. কবীর রানা, ৮৬নং ওয়ার্ড, তৃণমূল
৩. প্রীতম অধিকারী, মধ্যমগ্রাম, ওবিসি ধর্মগুরু
৪. অমিত কুমার মন্ডল, তৃণমূল নেতা
৫. মাধব চন্দ্র বাহার, ডিজি ওয়ার্কর্স ইউনিয়ন
৬. সোমনাথ মন্ডল, ছাত্র পরিষদ
এছাড়াও, এদিনে হেস্টিংসের দলীয় কার্যালয়ে পদ্ম শিবিরে আসেন বর্ধমানের প্রাক্তন এসএফআই ছাত্র নেতা সৌমেন কারফা, এতজন নেতার একসঙ্গে বিজেপিতে যোগ দেওয়ায় স্বভাবতই বেশ মুষড়ে পড়েছে শাসকদল। কিন্তু এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করতে শোনা যায়নি তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে বিধানসভা নির্বাচনের আগেই শাসকদল থেকে বিজেপিতে একঝাঁক তৃণমূলত্যাগী নেতা যোগদান করায় বেশ বলিষ্ঠ হয়ে উঠেছে গেরুয়া শিবির।