খবরটি শুনুন
অডিও সংস্করণ
অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত যে প্রচারে থাকার জন্য প্রতিদিন নতুন নতুন বিতর্ক বেছে নিচ্ছেন তা এখন জলের মতোই পরিষ্কার। রোজই নিত্যনতুন বিষয়ে বিতর্কিত টুইট করে বসছেন অভিনেত্রী। যেমনটা করলেন সম্প্রতি। লাগাতার হয়ে চলা কৃষক আন্দোলনের বিপক্ষে ক্রমেই টুইট করে চলেছেন অভিনেত্রী। শাহীনবাগ আন্দোলনের এক বৃদ্ধা বিলকিস বানোর সঙ্গে কৃষক আন্দোলনের এক বৃদ্ধাকে গুলিয়ে ফেলেন কঙ্গনা। যার নাম আসলে মহিন্দর কৌর। তাঁকে ১০০ টাকায় ভাড়া পাওয়া যায় বকে টুইট করেছিলেন কঙ্গনা। ওরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরেছিলেন। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। পাঞ্জাবের অভিনেতা এবং গায়ক দিলজিত দোসাঞ্জের সঙ্গে টুইটার যুদ্ধে জড়িয়ে পড়েছেন কঙ্গনা। দিলজিত কঙ্গনাকে কটাক্ষ করেন এমন ভুলের জন্য তারপর দিলজিত কে করণ জোহরের পোষ্য বলেন কঙ্গনা। এরপর মিক সিং ও কঙ্গনার বিরুদ্ধে চলে যান। কঙ্গনার অফিস ভাঙার সময় মিকা অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছিলেন তিনি বুঝতে পেরেছেন তিনি ভুল করেছেন।
