বঙ্গ পুলিশ ‘হিজড়া’! বেলাগাম দিলীপ ঘোষ, উর্দিটা বাপের বা তৃণমূলের জমিদারির টাকায় তৈরি নয়, হুঁশিয়ারি তার

Monday, December 07, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বঙ্গ পুলিশ ‘হিজড়া’! বেলাগাম দিলীপ ঘোষ, উর্দিটা বাপের বা তৃণমূলের জমিদারির টাকায় তৈরি নয়, হুঁশিয়ারি তার
উত্তপ্ত বাংলার রাজনীতির মাটি। রাজনৈতিক নেতাদের যে কোন‌ও মন্তব্যই এখন হট কেকের মতো লোক প্রিয় হয়ে যাচ্ছে! ভাষার প্রতি সংযম, শালীনতা ভারতীয় রাজনীতিকদের কোন‌ও কালেই ছিলনা। নোংরা ভাষা ব্যবহার থেকে গালি-গালাজ, হুমকি, হুঁশিয়ারি বঙ্গ তথা ভারতীয় রাজনীতির অঙ্গ। আর তাই বিহারের পর এবার বাংলায় বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ভাষার রাশ তত‌ই আলগা হচ্ছে। আর সেই মিছিলের নেতাদের অন্যতম বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 

অসাংসদীয় শব্দ ব্যবহার যাঁর কাছে জলভাত। তৃণমূলের মোকাবিলা করতে গিয়ে প্রায় রোজই নতুন নতুন বিতর্কিত শব্দ বলছেন তিনি। আর যা নিয়ে নিন্দায় মুখর হচ্ছেন বিরোধীরা। গতকাল রবিবারও রাজ্য পুলিশকে লাগামহীন ভাষায় আক্রমণ করেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। আক্রমণের চোটে পুলিশ কে ‘হিজড়া’ বলে বসেন তিনি। বলেন, রাতে পুলিশের লোক গ্রামে তল্লাশি চালাতে এলে গাছে বেঁধে রাখুন। গতকাল অর্থাৎ রবিবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ছিল গেরুয়া শিবিরের সভা। তার আগে সেখানে রোড শো করেন দিলীপবাবু। এর পর সভায় বক্তব্য রাখতে উঠে দিলীপ ঘোষ পুলিশকে লক্ষ্য করে বেলাগাম আক্রমণ চালান। বলেন, ‘কিছু পুলিশ অফিসার আছে, চামচাগিরি করে, এখনও সময় আছে। শুধরে যান, আপনারা যে উর্দি পরেন, তা জনগণের ট্যাক্সের টাকায় তৈরি, ওটা আপনার বাপের বা তৃণমূলের জমিদারি নয়।’ তবে শুধু পুলিশকে আক্রমণ করেই থামেননি তিনি, সাধারণ জনগণের উদ্দেশ্যে প্ররোচনামূলক বক্তব্য রাখেন দিলীপ ঘোষ।

ঝাঁঝ বাড়িয়ে বলেন, ‘রাতে যদি পুলিসের কেউ রেইড করতে আসে, তাহলে তাঁকে ধরে গাছে বেঁধে রাখবেন। সকালে বিচার হবে। আমাদের পয়সায় পুলিস তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করছে!’ উত্তরকন্যা অভিযানে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের সঙ্গে লুকোচুরি করে পুলিশের কড়া নজরদারি এড়িয়ে অবশেষে জলপাইগুড়ি থেকে উত্তরকন্যা অভিযানে অংশ নিতে বিজেপির মহিলা মোর্চার গাড়ি রওনা হল। জানা গিয়েছে, সোমবার সকাল থেকেই জলপাইগুড়ি শহর লাগোয়া ৩১ নং জাতীয় সড়কের গোশালা মোড় এলাকায় জাতীয় সড়কের উপর বিজেপির গাড়ি আটকে দিচ্ছে পুলিশ বলে অভিযোগ। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে জাতীয় সড়কে।এদিন বিজেপির গাড়ি আটকানোকে ঘিরে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন দলের নেতা কর্মীরা।পরে ঘুরপথে উত্তরকন্যার অভিমুখে রওনা দেন বিজেপি কর্মীরা। বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী টিনা গঙ্গোপাধ্যায় বলেন, ” পুলিশ দিয়ে আটকে রাখা যাবে না আমাদের।” এদিন গোশালা মোড়ে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন, ” পুলিশ বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের গাড়ি আটকে দিচ্ছে। তৃণমূলে নির্দেশেই কাজ হচ্ছে। তবে যতই চেষ্টা করুক আমাদের আটকে রাখা যাবে না।”
IMAGE: File Image
বিজেপির উত্তরকন্যা অভিযানে বাড়ছে সমর্থকদের ভিড়, রাস্তায় রাস্তায় ব্যারিকেড, জলকামান নিয়ে তৈরি পুলিশ
আজ বিজেপির উত্তরকন্যা অভিযান।  ইতিমধ্যেই শিলিগুড়িতে হাজির হয়েছেন দলের কর্মী-সমর্থকরা।  বিজেপি সূত্রে খবর, দুটি পয়েন্ট থেকে উত্তরকন্যার দিকে এগোবে মিছিল। একটি মিছিল শুরু হবে শিলিগুড়ির নৌকাঘাট থেকে। নেতৃত্ব দেবেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijaybargiya)। অন্য মিছিলটি বেরোবে ফুলবাড়ি থেকে। সেই মিছিলের নেতৃত্বে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।  উত্তরকন্যা অভিযানকে ঘিরে প্রস্তুতি নিয়েছে পুলিশ প্রশাসনও। বাইরের কয়েকটি জেলা থেকেও আনা হয়েছে পুলিশ বাহিনী। বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে ব্যারিকেড। রয়েছেন মহিলা পুলিশকর্মীরাও। রাখা হয়েছে জল কামান, কাঁদানে গ্যাস। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি রুখতে তৈরি পুলিশ।

BJP-র উত্তরকন্যা অভিযান আজ, কাঁদানে গ্যাস, জল কামান নিয়ে তৈরি পুলিশ, RAF
আজ বিজেপির উত্তরকন্যা অভিযান।  ইতিমধ্যেই শিলিগুড়িতে হাজির হয়েছেন দলের কর্মী-সমর্থকরা।  বিজেপি সূত্রে খবর, দুটি পয়েন্ট থেকে উত্তরকন্যার দিকে এগোবে মিছিল। একটি মিছিল শুরু হবে শিলিগুড়ির নৌকাঘাট থেকে। নেতৃত্ব দেবেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijaybargiya)। অন্য মিছিলটি বেরোবে ফুলবাড়ি থেকে। সেই মিছিলের নেতৃত্বে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।  উত্তরকন্যা অভিযানকে ঘিরে প্রস্তুতি নিয়েছে পুলিশ প্রশাসনও।  বাইরের কয়েকটি জেলা থেকেও আনা হয়েছে পুলিশ বাহিনী। বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে ব্যারিকেড।

তুলকালাম হয়েছিল নবান্ন অভিযানে।
প্রসঙ্গত উল্লেখ্য যুবমোর্চার নবান্ন অভিযানে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামানের জলে বিষাক্ত রাসায়নিক থাকার অভিযোগ করেছিলেন বিজেপি নেতা-কর্নীরা। মিছিল থেকে গ্রেফতার করা হয়েছিল বিজেপি নেতার সশস্ত্র দেহরক্ষীকে।

উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন ঘেরাওয়ের ডাক বিজেপির
এবার উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন উত্তরকন্যা ঘেরাওয়ের ডাক বিজেপি যুব মোর্চার। এবারের কর্মসূচিতে আরও জোরদার করতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে বিজেপি যুব মোর্চার তরফে। জানানো হয়েছে দুদিক দিয়ে ঘিরে ফেলা হবে উত্তরকন্যাকে। বিজেপি যুব মোর্চার তরফে জানানো হয়েছে বেলা ১১টার সময় শিলিগুড়ির জলপাই মোড় থেকে মিছিল বের হবে, যাবে উত্তরকন্যার দিকে। সেই মিছিলেন নেতৃত্বে থাকবেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এই মিছিলে থাকবেন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য এবং পশ্চিমবঙ্গ যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। এই মিছিলেই থাকবেন সায়ন্তন বসু এবং রথীন্দ্র বসুও। অন্যদিকে জলপাইগুড়ির ফুলবাড়ি মোড় থেকে অপর একটি মিছিল বের হবে, সেটিও এগোবে উত্তরকন্যার দিকে। সেই মিছিলের নেতৃত্ব দেবেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়, সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়, অরবিন্দ মেনন, শঙ্কুদেব পণ্ডারা।

যুবমোর্চার কর্মসূচির আগে 'তেজ' দেখালেন তেজস্বী! শিলিগুড়িতে হাজির রাজ্য বিজেপির শীর্ষ নেতারা!
আর নয় অন্যায়। উত্তরকন্যা অভিযানের আগে ভিডিওবার্তায়, বিজেপি (bjp) যুব মোর্চার কর্মসূচির সুর বেঁধে দিলেন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য (tejasvi surya)। অন্যায়ের বিরুদ্ধে সুর জোরদার করতে তিনিও শিলিগুড়িতে যাচ্ছেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য দুমাস আগে নবান্ন অভিযানের দিনও হাজির ছিলেন তেজস্বী সূর্য।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator