খবরটি শুনুন
অডিও সংস্করণ
জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। শনিবার সন্ধ্যার পর তিনি শহরের এবিপিসি মাঠে মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি মিলে কর্মীসভা রয়েছে আগামী 15 ই ডিসেম্বর। মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে এসে এই সভায় যোগ দেবেন। প্রচুর সংখ্যক কর্মীরা আসবেন বলে জানিয়েছেন তিনি। সমস্ত প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান গৌতম দেব।
এবিপিসি ময়দান পরিদর্শনের আগে গৌতম দেব জলপাইগুড়ি সার্কিট হাউসে এক প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করেন। প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক মৌমিতা গোদারা বসু, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, অতিরিক্ত জেলা শাসক সমীরণ মণ্ডল, ভারপ্রাপ্ত এসডিও অরিন্দম বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা।