চোখে ২৫ লক্ষ টাকার চশমা পড়ে সৎ সাজছে! বিজয়বর্গীয়’র নিশানায় খোকাবাবু!

Tuesday, December 15, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ভাইপো’ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বাংলায় বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার পর দক্ষিণ ২৪ পরগনায় গিয়ে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাক্-আক্রমণ করলেন বিজয়বর্গীয়। গতকাল অর্থাৎ সোমবার পাথরপ্রতিমায় এক জনসভায় তিনি দাবি করেন, ২৫ লক্ষ টাকা দামের চশমা পরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যেই বিজেপি নেতারা অভিষেককে তোলাবাজ, চোর ইত্যাদি আখ্যা দিয়েছেন। এবার জনতার উদ্দেশ্যে কৈলাস প্রশ্ন করেন, ‘কয়লা চোর কে? কে সোনা পাচার করে? গরুপাচার কে করে? এই রাজ্যে সিন্ডিকেট রাজ চালায় কে’? আর এরপরই বিধানসভা নির্বাচনের উত্তাপ বাড়িয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ভাইপোর উদ্দেশে আক্রমণ শানান তিনি। বলেন, ‘এটা ভাইপোর সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখোশ বানিয়ে রেখেছে। নিজেকে সৎ দেখাতে সাদা শাড়ি আর হাওয়াই চটি পরে ঘুরে বেড়ান তিনি। আর ওর পিছনে যে ভাইপো ২৫ লক্ষ টাকা দামের চশমা পরেন। এই টাকা কি সৎ পথে উপার্জন করা’?

তবে বিজয়বর্গীয়’র বক্তব্যের পাল্টা দিয়েছেন তৃণমূলের সৌগত রায়। তিনি বলেছেন, ‘কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয়’র বিরুদ্ধে ইন্দৌরে সরকারি আধিকারিকদের মারধরের অভিয়োগ রয়েছে। আর নরেন্দ্র মোদী কত টাকার চশমা ও স্যুট পরেন ক্ষমতা থাকলে সেটা বলুন কৈলাস। তাহলে দল থেকে ওকে বার করে দেবে। তরুণ একটা ছেলেকে লাগাতার আক্রমণ করে চলেছেন উনি।’ বিজেপি তৃণমূল তরজায় ভোটের বাংলায় উত্তাপ ছড়াচ্ছে বঙ্গ রাজনীতি!

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator