ভারতেও করোনার নতুন প্রজাতি, ব্রিটেন ফেরত ৬ জনের শরীরে মিলল ভাইরাসের হদিশ

Tuesday, December 29, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
ভারতেও প্রবেশ করল করোনাভাইরাসের নতুন প্রজাতি। ব্রিটেন ফেরত ৬ জনের শরীরে মিলল এই নতুন প্রজাতির করোনার হদিশ। ভারতের জেনোমিক্স কনসর্টিয়াম ল্যাবের প্রাথমিক পরীক্ষায় এই ৬ জনের শরীরে মিলেছে করোনার নতুন প্রজাতির হদিশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জারি করা একটি বিবৃতি থেকে জানা গিয়েছে যে ব্রিটেন ফেরত মোট ৬ জনের শরীরে করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের শরীরে করোনাভাইরাসের নতুন প্রজাতির খোঁজ মিলেছে। এদের মধ্যে তিনজন বেঙ্গালুরুর এনআইএমএইচএনএস, দু’জন হায়দ্রাবাদের সিসিএমবি ও বাকী একজন পুণের এনআইভিতে কর্মরত। এদের প্রত্যেককে করোনা সেন্টারের পৃথক ঘরে রাখার ব্যবস্থা করা হয়েছে। এঁরা যাতে অন্য কারোর সংস্পর্শে না আসতে পারেন, সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে। এরই সঙ্গে তাদের সহযাত্রী, পরিবারের লোকজনেরও খোঁজ চলছে। লন্ডন স্কুল অফ হাইজিন এবং ট্রপিক্যাল মেডিসিনের সেন্টার ফর ম্যাথেমেটিক্যাল মডেলিং অফ ইনফেকশাস ডিজিজের গবেষণায় জানা গিয়েছে যে করোনার অন্যান্য প্রজাতির তুলনায় এই নতুন প্রজাতি প্রায় ৫৬ শতাংশ বেশি সংক্রামক। এর জেরে আরও বেশি মানুষ হাসপাতালে ভর্তি হতে পারে ও প্রাণহানির আশঙ্কাও আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
ব্রিটেন সরকারের তরফ থেকে আগেই জানানো হয়েছিল যে, এখন করোনার যে প্রজাতিগুলি সক্রিয় রয়েছে, তাদের মধ্যে এই নতুন প্রজাতি আরও ৭০ শতাংশ বেশি সংক্রামক। গত ১৯শে ডিসেম্বর ব্রিটেনের মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা প্যাট্রিক ভ্যালেন্স জানান, করোনাভাইরাস যে প্রোটিন তৈরি করে, তাতে এই নতুন প্রজাতি বেশ প্রভাব ফেলতে পারে। পরিস্থিতি মোকাবিলার জন্য আপাতত ২৩শে ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত ব্রিটেনের সমস্ত বিমান স্থগিত রাখা হয়েছে। জানা গিয়েছে এর আগে ২৫শে নভেম্বর থেকে ২৩শে ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে ভারতে প্রায় ৩৩,০০০ যাত্রী এসেছেন। এদের সকলের উপরেই নজর রাখা হয়েছে। তারা করোনা আক্রান্ত কী না, এর জন্য আরটি-পিসিআর পরীক্ষা করা হচ্ছে। এখনও পর্যন্ত যতজনের পরীক্ষা করা হয়েছে তাদের মধ্যে ১১৪জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এই ১১৪জনের নমুনা জিন সিকোয়েন্সিংয়ের জন্য জেনোমিক্স কনসর্টিয়াম ল্যাবের ১০টি কেন্দ্রে পাঠানো হয়েছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator