উত্তরকন্যা অভিযানে নিহত উলেন রায় ‘মদ্যপ’, বিতর্কিত মন্তব্য রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের

Tuesday, December 22, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বাংলায় ভোট হতে পারে আগামী বছরের এপ্রিল-মে মাস নাগাদ। কিন্তু ভোটের বলি হ‌ওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। চলতি মাসেই বিজেপির উত্তরকন্যা অভিযানের সময় বিজেপি শিবিরের অভিযোগ অনুযায়ী পুলিশের ছোঁড়া গুলিতে নিহত হন উলেন রায়। এবার সেই নিহত ব্যক্তিকেই মাদকাসক্ত বলে দেগে বসলেন তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়।  আর তৃণমূল নেতার এই রকম দাবির পরেই এবার নিহত বিজেপি কর্মীর পরিবারের রোষের মুখে পড়েছেন তিনি। খগেশ্বর রায়ের বক্তব্যের তীব্র প্রতিবাদ করেছে নিহত উলেন রায়ের পরিবার। তাঁদের স্পষ্ট দাবি, দীর্ঘ ১০ বছর ধরে সক্রিয় ভাবে বিজেপি করছেন উলেন বাবু।
 
গতকাল অর্থাৎ সোমবার, জলপাইগুড়ির রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় দাবি করেন,উলেন রায় নামে ওই ব্যক্তি মাদকাসক্ত ছিলেন। সব সময় মত্ত অবস্থায় ঘুরে বেড়াতেন। বিজেপি তাঁকেই নিজেদের কর্মসূচিতে ভিড় বাড়ানোর জন্য তুলে এনেছিল। আর এরপর‌ই,খগেনবাবুর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানায় উলেন রায়ের পরিবার। পাল্টা বিধায়ককেই মাতাল বলে দিয়েছেন তাঁরা। উলেন রায়ের স্ত্রীর দাবি, ‘খগেশ্বর নিজেই সব সময় মদ খেয়ে থাকে। উলেন রায় ১০ বছর ধরে বিজেপি করেন। ও নিজে মাতাল হয়ে আমার মৃত স্বামীকে মাতাল বলে কোন সাহসে?’

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৮ই ডিসেম্বর বিজেপির উত্তরকন্যা অভিযানে মৃত্যু হয় উলেন রায় নামে সক্রিয় এক বিজেপি কর্মীর। প্রথমে তাঁর পরিচয় নিয়ে বিবাদ বাঁধে শাসক বিজেপির। জলপাইগুড়ির গজলডোবার বাসিন্দা ওই ব্যক্তিকে নিজেদের একনিষ্ঠ কর্মী বলে দাবি করে বিজেপি। এমনকী সাততাড়াতাড়ি দেহের ময়নাতদন্ত করে পুলিশ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ ওঠে। উলেন বাবুর দেহের দ্বিতীয় ময়না তদন্তের‌ও দাবি তোলা হয় বিজেপি শিবিরের পক্ষ থেকে।
Source: Khabar24x7

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator