Breaking news! Latest news in West Bengal! Siliguri Local News! Jalpaiguri News, KhabarBanga.In - খবর বঙ্গ
তাঁর রেকর্ড গড়ার ঐতিহ্য অটুট! বছর শেষে সমস্ত দেশের রাজনীতিকদের টপকে আরও একবার প্রচারে মোদী ম্যাজিক! গতকাল অর্থাৎ মঙ্গলবার টুইটারের তরফে জানানো হয়েছে করোনা অতিমারীর মধ্যেই প্রধানমন্ত্রীর করা একটি টুইট এক লক্ষেরও বেশিবার রিটুইট হয়েছে। যা নাকি এখনও পর্যন্ত চলতি বছরে দেশের মধ্যে সর্বোচ্চ। আর এই রেকর্ড এখনও পর্যন্ত কোনও ভারতীয় রাজনীতিবিদের নামের পাশে নেই। টুইটারের তরফে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে চলতি বছরের গত ৫ই এপ্রিল করা প্রধানমন্ত্রীর একটি টুইট ১ লক্ষ ১৮ হাজার বার রিটুইট হয়েছে। লাইক করেছেন ৫ লক্ষ ১৩ হাজার ৩০০ জন। টুইটার জানিয়েছে চলতি বছরের ভারতে প্রধানমন্ত্রীর এই টুইটটিই সবচেয়ে বেশিবার রিটুইট হয়েছে।
शुभं करोति कल्याणमारोग्यं धनसंपदा ।
— Narendra Modi (@narendramodi) April 5, 2020
शत्रुबुद्धिविनाशाय दीपज्योतिर्नमोऽस्तुते ॥ pic.twitter.com/4DeiMsCN11
কিন্তু জানা আছে কি প্রধানমন্ত্রীর কোন টুইটটি এইরকম ভাইরাল হয়েছে? মার্চ-এপ্রিলে ভারতে করোনার সংক্রমণের গতি ঊর্ধ্বমুখী ছিল। ঠিক সেই সময় সংক্রমণের শৃঙ্খল ভাঙতে দেশজুড়ে লকডাউন জারি করেছিলেন প্রধানমন্ত্রী। এরপর মাঝেমধ্যেই, ফ্রন্টলাইন কোভিড ওয়ারিয়রদের সম্মান জানাতে দেশবাসীকে একাধিক টাস্ক দিতেন প্রধানমন্ত্রী। কখনও তাঁদের জন্য থালা বাজাতে তো কখনও মোমবাতি জ্বালাতে। তবে সবচেয়ে বেশি চর্চায় এসেছিল এপ্রিল মাসের প্রথম সপ্তাহের টাস্কটি। ৫ এপ্রিল রাত ন’টায় ৯ মিনিট ধরে নিজের বাড়িতে প্রদীপ বা মোমবাতি জ্বালাতে বলেছিলেন প্রধানমন্ত্রী। দেশজুড়ে সেই ডাকে বিপুল সাড়াও মিলেছিল। সেদিন নিজের বাসভবনে প্রদীপ জ্বালানোর ছবি টুইট করেছিলেন প্রধানমন্ত্রী। সঙ্গে লিখেছিলেন শুভ করোতি কল্যাণম আরোগ্য, ধনসম্পদ, শত্রুবুদ্ধি বিনাশয়, দীপজ্যোতি নমস্তুতে।
এই টুইটটি ইতিহাস তৈরি করে দিয়েছে। কেউ কেউ তার তুমুল সমালোচনা করেছিলেন। ট্রোল করেছিলেন নেটিজেনদের একাংশ। কেউ কেউ আবার প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। সবমিলিয়ে তাঁর এই টুইটটি সবচেয়ে বেশি চর্চিত হয়েছিল সেই সময়।
Advertisement