খবরটি শুনুন
অডিও সংস্করণ
নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় রয়েছেন পাঞ্জাব থেকে হরিয়ানার কৃষকরা। দিল্লি সীমান্তে তারা আন্দোলন শুরু করেছে এবং সেই সঙ্গে তাদের সাফ বক্তব্য কেন্দ্রের কাছ থেকে তারা হ্যাঁ অথবা না শুনতে চায়। কোন সংশোধনী তারা চায়না তবে এর মধ্যেই নতুন রাজনীতি শুরু করেছে কেন্দ্র। হঠাৎ করে কেন্দ্র জানায় হরিয়ানার ২০ জন কৃষকের সঙ্গে তারা বৈঠক করেছে এবং তারা সংশোধনীতে রাজি হয়েছে। এই ভাবে তারা কৃষক সংগঠনগুলির মধ্যে ভাঙন ধরাতে চাইছে এই বিষয়টি একপ্রকার পরিষ্কার।
কৃষক নেতা রাকেশ টিকাইত বলেন, ‘আমরা ফোন পেয়েছি। অমিত শাহ আমাদের বৈঠকে ডেকেছেন। সন্ধে ৭টায় এই বৈঠক হবে। আমরা সমস্ত সংগঠনের প্রতিনিধরাই ওই বৈঠকে যাব।’ সেইসঙ্গেই তাঁর হুঁশিয়ারি, ‘মাঝে কিছু নেই। আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে থেকে কৃষি আইন প্রত্যাহারের বিষয়ে হ্যাঁ অথবা না শুনতে চাইব।’
অন্যদিকে সোমবার আগ্রার মেট্রো প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘উন্নয়নের জন্য সংস্কার প্রয়োজন। গত শতাব্দীর কিছু আইন এখন বোঝায় পরিণত হয়েছে। অতীতে সেগুলি ভালো কাজ করেছে। এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার।’