খবরটি শুনুন
অডিও সংস্করণ
বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার যাত্রাপথে তুমুল বাধার সৃষ্টি। শিরাকল মোড়ে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক জায়গায় নাড্ডার গাড়ি আটকানোর খবর মিলেছে। তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ও লাঠি ছোঁড়ার খবরও মিলেছে। ভাঙা হয়েছে তাঁর গাড়ির কাঁচ। এদিন ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকায় কর্মসূচী করার কথা ছিল তাঁর।
এই বিশৃঙ্খলা কাটাতে জে পি নাড্ডা ও দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা বিশেষ ভূমিকা নেন। আন্দোলনকারীদের নিরস্ত্র করেন তারা। তবে এই পরিস্থিতিতে রাজ্য পুলিশের ভূমিকা সেভাবে চোখে পড়েনি বলেই জানা গিয়েছে। এই ঝামেলার মধ্যে কোনওভাবেই সক্রিয় পদক্ষেপ নেয় নি পুলিশ কর্মীরা। সূত্রের খবর অনুযায়ী, এই বিশৃঙ্খলার মধ্যে ও উত্তপ্ত পরিস্থিতিতে এক বিজেপি কর্মী মাথায় গুরুতর চোটও পেয়েছেন। নাড্ডার মতো মুকুল রায় ও অনুপম হাজরার গাড়িতেও হামলা চালানো হয়েছে বলে খবর সূত্রে জানা গিয়েছে। কে বা কারা এই হামলা চালিয়েছে এখনও স্পষ্ট জানা যায়নি। তবে সন্দেহের তীর শাসকদলের দিকেই।