মহুয়া মৈত্রকে পরোক্ষে উচিত শিক্ষা দিলেন মমতা! সংবাদমাধ্যমের হয়ে মুখ খুললেন তিনি!

Wednesday, December 09, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
“দু পয়সার প্রেস”, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের এই মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েছে বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীদের থেকে শুরু করে সাধারণ মানুষও। তার এই ধরণের কুরুচিকর মন্তব্যের বিরোধিতা করে মুখ খুলেছেন তারই দলের একাধিক নেতা, সাংসদরা। তার এই মন্তব্যের বিরোধিতা করে সংবাদমাধ্যমের হয়ে কথা বলতে শোনা গিয়েছে সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরত জাহানকে। মুখ খুলেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ও। এবার সাংবাদিকদের প্রতি সম্মান দেখিয়ে নিজের বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। পরোক্ষভাবেই তিনি যেন বুঝিয়ে দিলেন সংবাদমাধ্যমকে অসম্মান করা একেবারেই উচিত হয়নি মহুয়া মৈত্রের।
গতকাল, মঙ্গলবার রানিগঞ্জের এক সভায় দাঁড়িয়ে মহুয়া মৈত্রের নাম না নিয়েই মুখ্যমন্ত্রী বলেন, “প্রেস-মিডিয়ার একটা সম্মান আছে, ইজ্জত আছে। ওরা আমাকে অনেক সাহায্য করে। কার কোথায় কী দরকার, মানুষের কোনটা দরকার, তা তুলে ধরে সংবাদমাধ্যমই”। সংবাদমাধ্যমের প্রতি এভাবে সম্মান দেখিয়ে তিনি মহুয়া মৈত্রকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যা তার করা মন্তব্য কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সুব্রত মুখোপাধ্যায়ও। তিনি বলেন, “সংবাদমাধ্যমের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্কে বিশ্বাসী। তাই এই মন্তব্য শুনে খারাপ লাগছে। তবে এটা ওর ব্যক্তিগত মন্তব্য। এটা দলের কথা নয়”।
 
প্রসঙ্গত, রবিবার, নদিয়ার গয়েশপুরে এক দলীয় কর্মীদের বৈঠকে সংবাদমাধ্যমকে দেখে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেন সাংসদ মহুয়া মৈত্র। তিনি বলেন, “কে ডেকেছে এ সমস্ত দু পয়সার প্রেসকে এখানে”। এই নিয়ে জোর সমালোচনার ঝড় উঠে বিভিন্ন মহলে। এরপর চাপের মুখে পড়ে তিনি টুইটে ক্ষমা চাইলেও তা ছিল অত্যন্ত ব্যাঙ্গাত্মক। একরকম মশকরার ভঙ্গিতেই একটি মিমের মাধ্যমে তিনি লেখেন, “নিম্নমানের দুঃখজনক সঠিক কথা বলার জন্য আমি ক্ষমাপ্রার্থী”। নিজের এই ‘সঠিক’ কথাটার মাধ্যমে তিনি প্রমাণ করে দেন যে তিনি আদপে কতটা দুঃখিত।

তার এই কুরুচিকর মন্তব্যের তীব্র নিন্দা করা হয় কলকাতা প্রেস ক্লাবের পক্ষ থেকে । প্রেস ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয় যে, সংবাদমাধ্যমকে এ ধরণের মন্তব্য করা অপমানজনক। তিনি যেন তার এই মন্তব্যের জন্য ক্ষমা চান। সবকিছুকেই তুড়ি মেরে উড়িয়ে দেন তিনি। মহুয়া মৈত্রের এই মন্তব্যের জন্য একাধিক সংবাদমাধ্যমের মতো ‘খবর ২৪x৭’-ও তাকে বয়কটের সিদ্ধান্ত নেয়। বলা হয়েছে, যতদিন না তিনি নিজের এই কুরুচিকর মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাইছেন, ততদিন তার কোনও খবর এই পোর্টালের পক্ষ থেকে প্রকাশ করা হবে না।
সূত্র: খবর24x7

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator