বরুণ-সারার কুলি নং ১ পড়ল মুখ থুবড়ে, নেপোটিজমের জের

Wednesday, December 30, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বছর শেষেও বিতর্ক পিছু ছাড়ছে না বলিউডকে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে নেপোটিজম নিয়ে যে অশান্তি সৃষ্টি হয়েছিল বলিউডে তার রেশ যে এখনও মেটেনি তা বলিউডের এখন মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর রিভিউ ও রেটিং দেখলেই স্পষ্ট হয়ে যাবে। বড়দিনে মুক্তি পাওয়া বরুণ ধাওয়ান ও সারা আলি খানের কুলি নং ১ যেমন। এই ছবিকে দর্শকরা যেভাবে নীচে নামিয়েছেন তা জানান দিচ্ছে IMDb রেটিং তালিকা। যেখানে কোনও ছবির রেটিং দিতে পারেন দর্শকরা। এই ছবিকে ১.৪ রেটিং দিয়েছেন দর্শকরা। রেস থ্রি (১.৯) ও হিম্মতওয়ালা (১.৭)-র থেকেও এই ছবি খারাপ, বলছেন দর্শকরাই।

অ্যামাজন প্রাইমে মুক্তিপ্রাপ্ত এই ছবির পরিচালক ডেভিড ধাওয়ান যিনি আবার বরুণ ধাওয়ানের বাবা। নায়িকা সারা আলি খান আবার সইফ আলি খানের কন্যা। ফলে সেই নেপোটিজম তত্ত্ব এসেই যাচ্ছে আর তাই দর্শকরা কোনোভাবেই এই ছবিকে মেনে নিতে পারছেন না। টুইটারে এই ছবি ঘিরে ঘুরছে অজস্র মিম।করোনা ভাইরাস নিয়ে রসিকতা, মহিলাদের সেক্সিজমের গন্ডিতে বেঁধে ফেলা, সবমিলিয়ে এই ছবির বিষয়বস্তু দর্শকদের একদমই পছন্দ হয়নি। শুক্রবার মুক্তির পর প্রায় ২৩ হাজার দর্শক IMDb-তে এই ছবিকে নম্বর দিয়েছেন। যদিও চলতি বছরের সবচেয়ে খারাপ ছবির তকমা পেয়েছে সড়ক ২। আদিত্য রয় কাপুর ও আলিয়া ভাট অভিনীত সেই ছবির রেটিং ১.০।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator