বেলাকোবা দৈনিক বাজার পরিদর্শন করলেন জলপাইগুড়ি রেগুলেটেড মার্কেটিং এর সেক্রেটারি ও বিভাগীয় কর্মচারী

Thursday, December 03, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
খবরের জেরে বৃহস্পতিবার জলপাইগুড়ি রেগুলেটেড মার্কেটিং এর সেক্রেটারি উত্তম ভৌমিক বিভাগীয় কর্মচারী উৎপল বোস বেলাকোবা দৈনিক বাজার পরিদর্শন করেন । দোকানের বর্জ্য পদার্থ জমাকৃত এলাকা পরিদর্শনের সাথে দূষণে আক্রান্ত এলাকাবাসীদের সাথে সমস্যা নিয়ে কথাবার্তা বলেন।সেই সাথে মাছ মাংস সহ বাজার পরিক্রমা করেন এই পরীক্রোমাতে ছিলেন শিকারপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমলেন্দু ভৌমিক পঞ্চায়েত সদস্য নরেশ দাস ব্যবসায়ী উদয় শংকর দাস তাপস দাস সুরাজ দাস প্রমুখ।

এরপর তিনি ব্যবসায়ীদের সাথে এক বৈঠকে বসেন বেলাকোবার কে এস সি সি ক্লাবে । সেই বৈঠকে শিকার পুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সভাপতি অমলেন্দু ভৌমিক অবিলম্বে বেলাকোবা বাজারকে আধুনিকরণ ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা ,বেলাকোবা বাজারে মাছ মাংস বিক্রয় কেন্দ্র কে দূষণমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পানীয় জল ও শৌচাগারের ব্যবস্থা করা , বটতলা মার্কেটে অবিলম্বে দোকান ও সেডে বৈদ্যুতিকরণ করা, উপযুক্ত ডাম্পিং গ্রাউন্ড তৈরি করে বাজারে আবর্জনা ফেলার ব্যবস্থা করা নিয়ে ৫ দফা দাবি সনদ নিয়ে একটি স্মারকলিপি জমা দেন সেক্রেটারি কে।

 সেক্রেটারি উত্তম ভৌমিক বলেন পাঁচ দফা দাবির পরিপ্রেক্ষিতে অবিলম্বে স্তূপীকৃত বর্জ্যপদার্থ পরিষ্কার করা হবে বাজারটি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে এনে কর্মচারী নিযুক্ত করা হবে এবং প্রতিদিন তদারকি সাথে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা হবে। ব্যবসায়ী সমিতির সাথে কথা হয়েছে সবার সহযোগিতায় বাজারকে পরিষ্কার রাখার উদ্যোগ নেওয়া হবে।আধুনিক বাজার কারণে এক্ষেত্রে তিনি বলেন ইতিপূর্বে প্রায় দেড় কোটি টাকার স্কিম রাজ্য সরকারকে কাছে পাঠানো হয়েছে অনুমোদন হয়ে এলেই টেন্ডার করে কাজটি করা হবে। বিল্ডিং করার জন্য জমির নমুনা পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে বলে জানান।বটতলা মার্কেটে দোকান ও সেড ঘরে বৈদ্যুতিকরণ এর ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে এর জন্য একটি ট্রানস্ফার বসানো হবে।নবনির্মিত ঘরগুলি তাদের হস্তান্তর করা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব বন্টনের ব্যবস্থা করা হবে বলে জানান।
 
এসম্পর্কে শিকার পুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি অমলেন্দু ভৌমিক বলেন আলোচনা ফলপ্রসূ হয়েছে রেগুলেটিং মার্কেটিং অথরিটি তাদের দাবি সনদ গুলি যথার্থ বলে জানিয়েছেন এবং সেই ভাবে তারা বিভাগীয় উদ্যোগ নেবেন বলে জানান।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator