খবরটি শুনুন
অডিও সংস্করণ
রাজগঞ্জের বিন্নাগুড়ি অঞ্চলে গজলডোবা থেকে ফুলবাড়ি যাওয়ার ক্যানাল রোডের ওপর রেল ওভারব্রিজের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী। প্রাথমিকভাবে ২ তারিখে উদ্বোধন করার কথা থাকলেও সূত্র মারফত জানা গিয়েছে ১ ফেব্রুয়ারিতেই উদ্বোধন হবে সেতুটির। সব ঠিক থাকলে সোমবার দুপুর ২টায় রিমোট কন্ট্রোলের মাধ্যমে ওভারব্রিজটির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জানা গিয়েছে, সেতুটি প্রায় ৮৭০ মিটার লম্বা। সেতুটি তৈরি করতে খরচ হয়েছে আনুমানিক ২৭ কোটি টাকা।