শুভেন্দুর পর শিশির অধিকারীও বিজেপিতে! চলছে জল্পনা

Tuesday, January 12, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বিজেপিতে যোগ দিতেই শুভেন্দুর কোপ পড়ল তাঁরই বাবা শিশির অধিকারীর উপর। সৌমেন্দুর পর এবার পদ থেকে অপসারিত করা হল শিশির অধিকারীকে। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে শিশির অধিকারীকে সরিয়ে বসানো হল অখিল গিরিকে। বলা বাহুল্য, যে আগামী বিধানসভা নির্বাচন নিয়ে বাংলার রাজনীতি এখন তুঙ্গে। তৃণমূল-বিজেপির মধ্যে চলছে একে অপরকে টেক্কা দেওয়ার লড়াই। সদ্যই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূলের দাপুটে নেতা শুভেন্দু অধিকারী। সেই প্রভাব পরিবারের উপর পড়বে স্বাভাবিক।

আগেই কাঁথি পুরসভার পুর প্রশাসকের পদ থেকে সরানো হয়েছে শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীকে। এবার দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে শিশির অধিকারীকে অপসারিত করে দেওয়া হল। অন্যদিকে আসনে বসেই শিশিরের বিরুদ্ধে অভিযোগ আনলেন অখিল গিরি। অখিল গিরি জানিয়েছেন, এতদিন ধরে কোন কাজ সঠিক ভাবে সম্পন্ন হচ্ছে না।

গত দু-বছরে কোনও কাজ করেননি শিশির অধিকারী এমনটাই অভিযোগ করেছেন অখিল গিরি। তবে যাই হোক এর মধ্যে অন্য গন্ধ পাচ্ছেন রাজনৈতিক মহল। কারণ কয়েন আগেই এক সভা থেকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে রামনবমীতে অধিকারী পরিবারে পদ্ম ফুটবে। তবে এই অপসারণ নিয়ে কিছুই জানেন না বলেই জানিয়েছেন শিশির আধিকারি।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator