৮৩ টি তেজস যুদ্ধবিমান কিনছে ভারত সরকার

Wednesday, January 13, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
সবদিক থেকেই আত্মনির্ভর হবে ভারত। আর তা মাথায় রেখেই এবার প্রতিরক্ষাকে আর‌ও মজবুত করার পদক্ষেপ নিল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি এদিন ৮৩টি তেজস জেট কেনার ছাড়পত্র দিল প্রতিরক্ষা মন্ত্রককে। বিমান বাহিনীর জন্য এই জেট কেনা হচ্ছে বলে জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই ক্ষেত্রে খরচ হবে ৪৮ হাজার কোটি টাকা। এই নয়া তেজসে থাকছে ডিজিটাল রেডার ওয়ার্নিং রিসিভার, জ্যামার পড, বিয়ন্ড ভিসুয়াল রেঞ্জ মিসাইল ইত্যাদি। আজ নিজের টুইটার হ্যান্ডেলে রাজনাথ লেখেন আগামী দিনে বায়ুসেনার প্রধান ভরসা হতে চলেছে এলসিএ তেজস। এই লাইট কমব্যাট এয়ারক্রাফটে এমন কিছু প্রযুক্তি আছে যেটা অতীতে ভারতে আসেনি।

এই জেটের ৬০ শতাংশ দেশীয় প্রযুক্তি বলে জানান তিনি। সেই সঙ্গে আজকের এই সিদ্ধান্তের ফলে কর্মসংস্থানের পথ আরও খুলবে বলেও জানান প্রতিরক্ষামন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর মার্চেই, হ্যালের থেকে ৮৩টি জেট কেনার অর্ডার দেয় প্রতিরক্ষা দফতর। এর মধ্যে ৭৩টি ফাইটার ও ১০টি ট্রেনার এয়ারক্রাফট। মোট খরচ হওয়ার কথা ছিল ৪৫,৬৯৬ কোটি টাকা। প্রযুক্তিগত উন্নতির জন্য আলাদা করে ১২০২ কোটি টাকা ধার্য করা হয়। এই যুদ্ধবিমানগুলি এসে গেলে মোট ১২৩টি তেজস থাকবে বায়ুসেনার কাছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator