করোনার মধ্যেই আতঙ্ক ছড়াচ্ছে বার্ড ফ্লু

Thursday, January 14, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
করোনারই আতঙ্ক ছড়াচ্ছে বার্ড ফ্লু। ইতিমধ্যেই ১০ টি রাজ্য বার্ড ফ্লু’র কবলে। উদ্বেগ বেড়েছে দিল্লী ও রাজস্থান নিয়ে। যদিও এখনও পর্যন্ত বার্ড ফ্লু-র প্রকোপ দক্ষিণ, পশ্চিম এবং উত্তর ভারতের রাজ্যগুলির মধ্যেই সীমাবদ্ধ। বিশেষ করে কেরল, রাজস্থান, গুজরাত, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, হিমাচলপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে পাখিদের মধ্যেই এই রোগ ক্রমশ ছড়াচ্ছে। তবে আতঙ্ক বাড়ছে বাংলায়। কয়েকদিন আগেই চিড়িয়াখানায় পাখিদের খাঁচায় জীবাণুনাশক স্প্রে করতে দেখা গিয়েছে। যাই সতর্ক রাজ্য সরকারও। যদিও সরকারিভাবে সতর্ক করা হয়নি। তবে বাংলাতেও এই বার্ড ফ্লু ছড়াতে পরে এই আশঙ্কা রয়েছে। তাই মৌখিক সতর্কতা জারি করা হয়েছে। কারণ কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকার। এদিকে করোনা ভাইরাসের রেশ কাটতে এখনও বহুদিন। টিকা এসে গেলেও তা কবে আমজনতার কাছে পৌঁছবে, তা নিয়ে বিভিন্ন জল্পনা রয়েছে। প্রসঙ্গত, গোটা দেশে পোলট্রি-নির্ভর অর্থনীতির পরিমাণ প্রায় ৮০ হাজার কোটি টাকা। প্রতি মাসে বিক্রি হয় ৩০ কোটি ডিম এবং ৯০০ কোটি মুর্গি। সারা দেশে প্রায় তিন কোটি মানুষ ওই পোলট্রি অর্থনীতির উপর নির্ভরশীল। অর্থাৎ, পোলট্রির উপর নির্ভর করে দেশের তিন কোটি মানুষ তাঁদের জীবিকা নির্বাহ করেন। বার্ড ফ্লু-র প্রকোপে তাঁরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator