আচমকা দিল্লির পথে শতাব্দী, শাহের সঙ্গে সাক্ষাতের জল্পনা

Friday, January 15, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
হঠাৎ আজই যে এত বড় সিদ্ধান্ত নেবেন, তা কেউ বুঝে উঠতে পারেননি। আজই দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তবে তার আগে তারাপীঠ উন্নয়ন পর্ষদ থেকে পদত্যাগ করলেন তিনি। গতকালই নিজের ফেসবুকের ফ্যানপেজ থেকে একটি পোস্ট করেন শতাব্দী রায়। সেখানে দলের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দেন তিনি। বেসুরো মন্তব্য করে তাঁর অভিযোগ, তিনি মানুষের জন্য কাজ করতে চান, মানুষের পাশে থাকতে চান। কিন্তু কেউ বা কারা হয়ত সেটা চাননা। দলের নানান কর্মসূচীতে তাঁকে খবর দেওয়া হয় না বলেও অভিযোগ জানান তিনি। এও জানান যে তিনি জনগণের প্রতি নিজের কর্তব্য করবেন। এও জানান যে তাঁর পরবর্তী সিদ্ধান্ত কী হতে চলেছে, তা তিনি নিজেই জানাবেন আগামী ১৬ই জানুয়ারি দুপুর ২টোর সময়। কিন্তু তার আগেই হয়ত সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছেন অভিনেত্রী-সাংসদ। আজই তারাপীঠ উন্নয়ন পর্ষদের থেকে পদত্যাগ করে দিল্লির পথে রওনা দিচ্ছেন তিনি। জানা গিয়েছে, আগামীকাল না পরশু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌’র সঙ্গে বৈঠকে বসবেন তিনি। নিজের পদত্যাগের কথা নিজেই জানিয়েছেন তিনি। গতকাল তাঁর এরূপ মন্তব্যের পরই গুঞ্জন উঠেছিল যে শতাব্দীও হয়ত বিজেপিতে যোগ দেবেন। আজকের তাঁর এই সিদ্ধান্ত ও অমিত শাহ্‌’র সঙ্গে তাঁর বৈঠকের খবর সেই জল্পনাকে আরও বেশি উস্কানি দিল। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি কী ঘোষণা করেন বা গেরুয়া শিবিরে যোগদান করলেও তা কবে, এখন সেটারই অপেক্ষায় জনগণ।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator