রাজগঞ্জ বিধানসভার বিজেপি বুথ মিলন কার্যকারী কর্মসূচীতে উপস্থিত রাজ্যের সভাপতি দিলীপ ঘোষ

Thursday, January 21, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ

রাজগঞ্জ বিধানসভার বিজেপি বুথ মিলন কার্যকারী কর্মসূচী অনুষ্ঠিত হলো বুধবার শিকারপুর গ্রাম পঞ্চায়েতের পাবলিক লাইব্রেরী হলে। মূল অনুষ্ঠানে যোগ দেওয়ার পূর্বে দিলীপ ঘোষ, উত্তরবঙ্গের উত্তরকন্যা অভিযানে নিহত উলেন রায়ের বাড়িতে গিয়ে তার সমাধিস্থলে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান সেইসাথে পরিবারের খোঁজ খবর নেন এরপর মালিভিটায় ভূপেন রায় বাপ্পা রায় শিব শংকর রায়ের হাত থেকে মুষ্টিভিক্ষা নিন এরপর তিনি মূল অনুষ্ঠান পাবলিক লাইব্রেরী উপস্থিত হয়ে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন এরপর আভ্যন্তরীণ কর্মী সভায় যোগ দেন এক ঘণ্টা কর্মীসভা করার পর তিনি দলীয় নেত্রী মাধুরী রায়ের বাড়িতে মধ্যাহ্নভোজন শেষ করে ধুপগুড়ি ময়নাগুড়ি উদ্দেশ্যে রওনা দেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ মূল বক্তা হিসাবে আগামী একুশে বিধানসভা নির্বাচনে রাজগজ আসনটিকে পাখির চোখ করে শাখা সংগঠন এর সকল নেতৃত্বে বার্তা দেন। এই বৈঠক ব্লক নেতৃত্ব দেন অতিরিক্ত অক্সিজেন দিয়েছে বলে সভাস্থলে উপস্থিত সকলেই মন্তব্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সহ-সভাপতি দিলীপ পরামানিক সাংসদ ডাক্তার জয়ন্ত রায় জেলা সভাপতি বাপি গোস্বামী এবং দলীয় বুথ সভাপতি সভাপতির নেতাও নেতৃবৃন্দ।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator