জলপাইগুড়িতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা , মৃত্যু ১৪ জনের

Wednesday, January 20, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
জলপাইগুড়ি: মঙ্গলবার জলপাইগুড়ির ধুপগুরি জেলায় ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হয় ১৪ জনের। আহত হয় ১৮ জনের। সূত্রের খবর , বোল্ডার ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির ডিভাইডারে ধাক্কা মারে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ডান দিকে উলটে যায়। ঠিক সেই সময় উল্টো দিক থেকে দুটি গাড়ি ট্রাকটিকে ধাক্কা মারে। যার ফলে ওই দুটি গাড়ির যাত্রীদের ওপর বোল্ডারগুলি পড়ে যায়।

একটি লরিকেও ধাক্কা মারে ওই ট্রাকটি। জলপাইগুড়ির সহকারি পুলিশ সুপার সুমন্ত রায় জানান, ধূপগুড়ির সার্কেল ইন্সপেক্টর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান। অনুমান করা হয় কুসার কারনেই ঘটেছে এই দুর্ঘটনা। পড়ে ট্রাক চালককে অবশও গ্রেপ্তার করে পুলিশ । আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুয়াশার কারণে কিছু না দেখতে পাওয়ার কারনেই ঘটে যায় এমন মর্মান্তিক দুর্ঘটনা। ট্রাক চালক নিয়ন্ত্রণ হারায় ট্রাকের । ফলে সমক্ষে থাকা গাড়ি কে ধাক্কা মারে ট্রাকটি । তৎক্ষনাৎ মৃত্যু ঘটে একটি শিশু সহ ১৪ জনের । আহত হয়ে পড়েন ১৮ জন। প্রধানমন্ত্রী টুইটারে এই ঘটনার প্রেক্ষইতে শোক প্রকাশ করেন ও বলেন মৃতদের পরিবারকে ২লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা দেবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় টুইট করে শোক প্রকাশ করেছেন ।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator