খবরটি শুনুন
অডিও সংস্করণ
হাসপাতালে পৌঁছে নিজের পায়ে হেঁটেই ভিতরে প্রবেশ করেন তিনি। এর আগে গত ২ জানুয়ারি উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। তখন বাড়িতেই ওয়ার্ক আউট করার সময় ব্ল্যাক আউট হয়ে পড়ে যান তিনি। সেই সময় হার্টের ৯৫% ব্লক থাকার কারণে স্টেন্ট বসেছিল সৌরভের। আর ২০ দিন পর ফের বুকে ব্যথা হয় সৌরভের। যদিও আরও দুটি স্টেন বসানোর কথা ছিল তাঁর।
জানা গিয়েছে, আপাতত এমার্জেন্সিতে গিয়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে নানান পরীক্ষা নিরীক্ষা চলছে সৌরভের। ড: আফতাব খানের পর্যবেক্ষণে থাকবেন তিনি। মঙ্গলবার রাত থেকে বুকে ব্যথা অনুভব হয় তাঁর। বুধবার সকালে চিকিৎসক সরোজ মণ্ডলের পরামর্শে মহারাজকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে সৌরভকে।