ভোটের আগে বাংলায় প্রধানমন্ত্রীর সফর

Saturday, January 30, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ

১৫ দিনের মধ্যে দ্বিতীয়বার। ফের পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় ঝটিকা সফরে আসবেন তিনি। সরকারি অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রীর এই সফর বলে জানা গিয়েছে। বিজেপি সূত্রের খবর, আগামী ৭ ফেব্রুয়ারি সোমবার কলকাতা হয়ে শুভেন্দু অধিকারীর গড় হলদিয়ায় পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখানে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এর পর ফিরে যাবেন দিল্লিতে। প্রধানমন্ত্রীর এই সফরে কোনও রাজনৈতিক কর্মসূচি আপাতত নেই। তবে তাঁর পশ্চিমবঙ্গে অবস্থানকাল কিছুটা বাড়িয়ে রাজনৈতিক কর্মসূচি অন্তর্ভূক্ত করা যায় কি না তা নিয়ে প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে আলোচনা চালাচ্ছে বিজেপির রাজ্য নেতৃত্ব। 

গত ২৩ জানুয়ারি নেতাজির ১২৫তম জন্মজয়ন্তীতে কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী। সেদিনও ২টি সরকারি অনুষ্ঠানে যোগ দেন তিনি। জাতীয় গ্রন্থাগারে একটি আন্তর্জাতিক আলোচনাসভায় যোগ দেন তিনি। এর পর ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে নেতাজি সম্পর্কিত বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন মোদী।  প্রধানমন্ত্রীর আগেই রাজ্য সফরে আসতে চলেছেন বিজেপি সভাপতি জেপি নড্ডা। আগামী ৫-৬ ফেব্রুয়ারি উত্তরবঙ্গে অবস্থান করবেন তিনি। কোচবিহার থেকে বিজেপির যে রথযাত্রা শুরু হতে চলেছে তার উদ্বোধন করবেন তিনি। 

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator