রাজ্যে আসছেন না অমিত শাহ, কর্মসূচিতে থাকবেন কে, জানেনা রাজ্য বিজেপি

Saturday, January 30, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
অমিত শাহের(Amit Shah) পশ্চিমবঙ্গ(West Bengal) সফর ঘিরে একগুচ্ছ কর্মসূচী তৈরী ছিল বঙ্গ বিজেপির(BJP Bengal)। কিন্তু হঠাৎ করে স্থগিত হলো সেই সফর। খাতাকলমে কারণ দেখানো হচ্ছে দিল্লিতে ইজরায়েল দূতাবাসের সামনে আইইডি ব্লাষ্ট। কারণ যাই হোক না কেন, সফর স্থগিত হওয়ায় অথৈ জলে বঙ্গ বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh) বলেছেন, অন্য কেউ আসবেন রবিবার এর কর্মসূচিতে। কে আসবে তা পড়ে জানানো হবে। অর্থাৎ, তাঁরা জানেন না অমিত শাহর জায়গায় কাকে বসাবেন। সম্ভবত জে পি নাদ্দা এ যাত্রায় উতরে দেবেন। দিলীপ ঘোষ আজ বলেছিলেন যে রবিবার চমক দেবেন , জল্পনা চলছে সেই চমক কি অধরাই থেকে যাবে?

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator