৫৬ জন যাত্রীকে নিয়ে, ওড়ার ৪ মিনিটের মধ্যেই নিখোঁজ বিমান

Sunday, January 10, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
জাকার্তা থেকে ওড়ার চার মিনিটের মধ্যেই ২৭ বছরের পুরনো বোয়িং ৭৩৭-৫০০বিমানটি মাটি থেকে ১০ হাজার ফুট উচ্চতায় পৌঁছে যায়। আর তার এক মিনিটের মধ্যেই নিখোঁজ। আর এই ঘটনাতেই তোলপাড় ইন্দোনেশিয়া। ‌৫০ জনেরও বেশি যাত্রী ছিলেন বিমানটিতে বলে জানা যাচ্ছে। ইন্দোনেশিয়ার পরিবহণমন্ত্রকের মুখপাত্র অদিতা ইরাবতী জানিয়েছেন, ‘শ্রীবিজয়া এয়ারের বিমানটির জাকার্তা থেকে বোর্নিও দ্বীপের পশ্চিম কালিমন্তান প্রদেশের রাজধানী পন্টিয়ানাকে যাওয়ার কথা ছিল। বিমানটি স্থানীয় সময় অনুযায়ী, আজ দুপুর ১.৫৬ মিনিটে জাকার্তা থেকে ওড়ে। এরপর দুপুর ২.৪০ মিনিটে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটির খোঁজ শুরু হয়েছে।’

শ্রীবিজয়া এয়ারের পক্ষ থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘জাকার্তা থেকে পন্টিয়ানাকে পৌঁছতে বিমানটির ৯০ মিনিট লাগার কথা ছিল। বিমানটিতে ৫৬ জন যাত্রী এবং ৬ জন ক্রু মেম্বার ছিলেন, এর মধ্যে সাতজন ছিলেন শিশু।’একইসঙ্গে প্রাপ্ত খবর অনুযায়ী, জাকার্তার উত্তরদিকে একটি দ্বীপে স্থানীয় মৎস্যজীবীরা কিছু ধাতব বস্তু উদ্ধার করেছেন। সেই ধাতব বস্তু নিখোঁজ বিমানটির অংশ বলে মনে করা হচ্ছে। উদ্ধার হওয়া ধাতব বস্তুগুলি খতিয়ে দেখা হচ্ছে। জাকার্তা ও পন্টিয়ানাক বিমানবন্দরে ভিড় করেছেন নিখোঁজ বিমানটিতে থাকা যাত্রীদের পরিজনরা। প্রিয় মানুষরা আর হয়তো নেই, এই আশঙ্কাতেই কান্নায় ভেঙে পড়েছেন মাঝ আকাশে হারিয়ে যাওয়া মানুষগুলির পরিবারের লোকেরা।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator