বছরের প্রথম দিনই ঘুরতে গিয়ে খুন শিলিগুড়ির যুবক! তদন্তে পুলিশ

Saturday, January 02, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বছরের প্রথম দিন বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়ে খুন হলেন যুবক।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আমবাড়ি-ফালাকাটা ফাঁড়ির বানিয়াপাড়া এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার বিকেলে হর্ষিত আগরওয়াল তার বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়েছিল। সেসময় বানিয়াপাড়া এলাকায় কিছু দুষ্কৃতী হর্ষিতের কাছে টাকা চায়। টাকা না দেওয়ায় তার উপর হামলা করে। গুরুতর জখম ও রক্তাক্ত অবস্থায় হর্ষিতকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে রাতে মারা যায়। ঘটনায় পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃত যুবক শিলিগুড়ির গঙ্গানগর এলাকার বাসিন্দা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator