ধূপগুড়ির দুর্ঘটনায় শোকপ্রকাশ মমতার

Wednesday, January 20, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
নন্দিতা রায়, নয়াদিল্লি: ধূপগুড়ির ডাম্পার দুর্ঘটনায় (Road Accident) মৃতদের পরিবারের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনাগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্যের ঘোষণা করেন তিনি। টুইট করে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি জখমদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। মোদি জানান, ধূপগুড়ির দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য করবে কেন্দ্র

ভয়াবহ দুর্ঘটনায় শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইটারে তিনি লেখেন, “ধূপগুড়িতে বাস দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator