৮৮০০০ টাকার বিদ্যুতের বিল দিতে না পেরে আত্মঘাতী কৃষক, মোদিকে চিঠি

Saturday, January 02, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
কৃষি আইনের প্রতিবাদে চলছে আন্দোলন। তাতে কৃষকদের পাশে বিরোধীরা দাঁড়ানোয় চাপে রয়েছে মোদী সরকার। আর তারই মধ্যে ঘটে গেল আরো এক ঘটনা। ৮৮০০০ টাকার ইলেক্ট্রিক বিল দিতে না পারায় মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন মধ্যপ্রদেশের এক কৃষক। তবে এর থেকেও চাঞ্চল্যকর হল আত্মঘাতী হওয়ার আগে ওই কৃষক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে একটি সুইসাইড নোট লিখে গিয়েছেন। সেখানে ওই কৃষক সরকারকে দেহদান করে গিয়েছেন বলে জানিয়েছেন এবং একইসঙ্গে তাঁর অঙ্গগুলিকে বিক্রি করে ইলেক্টিক সাপ্লাই কোম্পানীকে বাকি থাকা টাকা মিটিয়ে দেওয়া কথা বলেছেন। বুন্দেলখন্ডের ছাত্তারপুর জেলার এই ঘটনা রীতিমত সাড়া ফেলেছে দেশে।
 
জানা গিয়েছে, ওই কৃষক বুধবার আত্মঘাতী হন। তাঁর একটি ছোট আটা কল ছিল। তিন মেয়ে ও এক ছেলে রয়েছে তাঁর। ওই কৃষকের পরিবারের সদস্যদের দাবি সম্প্রতি ওই কৃষকে ৮৮০০০ টাকার ইলেক্ট্রিক বিল হাতে ধরিয়ে দিয়ে ছিল পরিষেবা সংস্থা। বিল না দিতে পারা নানা ধরণের দূর্ব্যবহারের সম্মুখীন কহতে হচ্ছিল তাঁকে। সম্প্রতি তাঁর মোটরবাইক সহ মিলটি জব্দ করে দেয় বিদ্যুৎ পরিষেবা সংস্থা। দেউলিয়া হয়ে যাওয়ার ওই কৃষক অবসাদগ্রস্ত হয়ে পড়েন।

কৃষকের পরিবারের থেকে জানানো হয়েছে, এবছর ফসলের ভালো ফলন হয়নি। তবে গত বছরগুলিতে প্রতি মাসে গড়ে ইলেক্ট্রিক বিল তিন থেকে চার হাজার টাকা আসত। তবে আচমকাই ৮৮০০০ টাকার বিল করে এবার পাঠিয়ে দেয় কোম্পানী। বারবার দরবার করা সত্বেও বিদ্যুৎ পরিষেবা সংস্থা ওই কৃষকের কোনও আর্জি শোনেনি। তাই ওই কৃষকের পরিবারের তরফ থেকে প্রশাসনকে এক বড় পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানানো হয়েছে।

ওই নোটটিতে কৃষক লিখেছেন, 'যখন বড় রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের দ্বারা কেলেঙ্কারী হয়, তখন সরকারী কর্মচারীরা কোনও পদক্ষেপ নেয় না। যদি তারা লোন নেয় তবে তারা এটি পরিশোধ করার জন্য পর্যাপ্ত সময় পায় বা লোন মকুব হয়। তবে, যদি কোনও দরিদ্র ব্যক্তি এমনকি অল্প পরিমাণ লোন গ্রহণ করে, তবে সরকার তাকে কেন পরিশোধ করতে পারছেন না, তা কখনই জিজ্ঞাসা করবে না। পরিবর্তে, জনসমক্ষে তাকে অপমান করা হয়।'
 
কংগ্রেস বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী হর্ষ যাদব এ প্রসঙ্গে বলেন, 'কৃষকরা এবং অন্যরা বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির পরিশোধের শেষ পর্যায়ে রয়েছে। বিদ্যুৎ বিতরণ সংস্থার এজেন্টরা কৃষকদের হয়রানি করছে। তারা বিদ্যুৎ বিল পুনরুদ্ধারের নামে কৃষকদের বাড়ি থেকে যা কিছু পান ট্রাক্টর, ট্রলি, বাইক ইত্যাদি আটক করে নিয়ে যান। তাও যখন এ বছর খারাপ আবহাওয়ার কারণে খরিফের ফসল ভালো ছিল না।'

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator