ভ্যাক্সিনের ড্রাই রান পর্ব শুরু হল রাজ্যের জেলায়-জেলায়

Friday, January 08, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
এক বছরেরও বেশি সময় ধরে করোনায় বিধ্বস্ত দেশ। ব্যতিব্যস্ত মানব সমাজ। কোভিড প্রতিরোধে ভ্যাকসিন কবে আসবে? এই প্রশ্নটাই সবার কাছে বড় হয়ে দেখা দিয়েছিল। প্রতিক্ষায় ছিলেন সকলেই। এবার সেই আশাপূরণ হতে চলেছে। রাজ্য স্বাস্থ্য দফতরের উদ্যোগে শুক্রবার বাঁকুড়ার মূখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর, আঁচুড়ি ও সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পাশাপাশি বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার তিন কেন্দ্রে কো-ভ্যাক্সিনের ‘ট্রায়াল ড্রাই রান’ শুরু হল। প্রথম পর্যায়ে এই ‘ট্রায়াল ড্রাই রানে’ প্রথম শ্রেণীর ২৫ জন করে করোনা যোদ্ধা অংশগ্রহণের সুযোগ পেলেন। শেফালী বন্দোপাধ্যায় বলেন, ভ্যাকসিনের ট্রায়াল ড্রাই রান পর্বে একজন প্রথম শ্রেণীর করোনা যোদ্ধা হিসেবে মেসেজ পেয়ে এখানে এসেছিলেন। ব্যবস্থা দেখে তিনি খুশি বলে জানান। এই বিষয়ে বাঁকুড়া জেলা উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সজল বিশ্বাস বলেন, কোভিড ভ্যাকসিন নিয়ে ‘মহড়া’ শুরু হল। জেলায় মোট ছ’টি কেন্দ্রে এই কাজ হচ্ছে। সাফল্যের সঙ্গে সকাল ন’টা থেকে এই কাজ শুরু হয়েছে। এবার ভ্যাকসিন এলে তারা তা প্রয়োগে প্রস্তুত বলেও তিনি জানান।

অন্যদিকে, দেশে করোনা সংক্রমণ অব্যহত। শেষ ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত হলেন ১৮ হাজার ১৩৯ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ২৩৪ জনের। নতুন করে সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৪ লক্ষ ১৩ হাজার ৪১৭ জন। এর মধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ২ লক্ষ ২৫ হাজার ৪৪৯ জন। মোট সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৩৭ হাজার ৩৯৮ জন। দেশে করোনার মোট মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৫৭০ জন। এর মধ্যে শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৩৪ জনের। সুত্র

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator