রাজধানীতে কৃষক বিক্ষোভের মোকাবিলা করতে আধা-সামরিক বাহিনী মোতায়েন: অমিত শাহ্

Wednesday, January 27, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
কৃষকরা কথা দিয়েছিলেন ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন শান্তিপূর্ণ মিছিলের। কিন্তু তাঁরা কথা রাখতে পারলেন না। সকাল থেকেই জায়গা করে নিল হিংসা। বেলা গড়িয়ে সন্ধ্যার নামার পরও তা লাগামহীন। স্টান্ট দেখাতে গিয়ে ট্রাক্টর উল্টে মৃত্যু হল এক কৃষকের। বিভিন্ন স্থানে ‘আগ্রাসী’ কৃষকদের দাপটের খবর মিলছে। কৃষকদের হাতে দখল হলো লালকেল্লা। আর তাই পরিস্থিতির মোকাবিলা করতে দিল্লিতে বাড়তি আধা-সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের সকাল থেকেই দিল্লি এবং দিল্লি-লাগোয়া এলাকায় কৃষক আন্দোলনকে ঘিরে যে হিংসা ছড়িয়ে পড়েছে, তা নিয়ে শাহ্কে অবহিত করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। দুপুরের পরে দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেইজন্য প্রথামাফিক রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে তিনি যাননি। বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লির পুলিশ কমিশনার এসএন শ্রীবাস্তব এবং ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) অধিকর্তা অরবিন্দ কুমারও। সূত্রের খবর, দিল্লিতে আরও আধা-সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন অমিত। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, সোমবার যে ১৫ কোম্পানি বাহিনী পাঠানো হয়েছে, তার থেকে বেশি বাহিনী মোতায়েন করা হতে পারে। মঙ্গলবার পাঁচ কোম্পানি আধা-সামরিক বাহিনীকে স্ট্যান্ডবাইতে রাখা হয়েছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator