অবশেষে ফাঁসিদেওয়ার এক চা বাগানে খাচাবন্দি চিতাবাঘ

Saturday, January 09, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ

ফাঁসিদেওয়া, ৯ জানুয়ারি:
শিলিগুড়ি মহকুমা পরিষদের ফাঁসিদেওয়া ব্লকের মতিধর চা বাগানে অবশেষে খাঁচাবন্দি হল একটি চিতাবাঘ। বিগত কয়েক মাস ধরে এই চা বাগানের বিভিন্ন ডিভিশনে চিতাবাঘটি দেখতে পায় স্থানীয় তথা চা বাগানের শ্রমিকরা। যার ফলে গোটা বাগান চত্বর আতঙ্কে ভুগতে থাকে। অবশেষে চা বাগান কর্তৃপক্ষ বাগডোগরা বনদপ্তরে লিখিতভাবে একটি আবেদন জানান। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে বনদপ্তরের পক্ষ থেকে চা বাগানে একটি খাঁচা পাতা হয়। অবশেষে আজ সকালে বাগানে থাকা চিতাবাঘটি খাঁচা বন্দি অবস্থায় দেখতে পায় চা শ্রমিকরা। চিতাবাঘ দেখার জন্য মানুষের ভিড় উপছে পড়ে। তড়িঘড়ি খবর দেওয়া হয় বাগান কর্তৃপক্ষ ও বাগডোগরা বনদপ্তর কর্মীদের , খাঁচা বন্দি চিতা বাঘের খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা। ছুটে আসে ঘটনাস্থলে। খাঁচা বন্দি অবস্থায় চিতাবাঘটি নিয়ে যায়। বাগডোগরা বনদপ্তরের রেঞ্জ অফিসার সমিরন রাজ জানান, অভিযোগের ভিত্তিতে গত চার পাঁচ দিন আগে বাগানে খাঁচা বসানো হয়েছিল। আজ সেই খাঁচায় চিতাবাঘটি ধরা পড়ে। পূর্ণবয়স্ক মহিলা চিতাবাঘ। প্রাথমিকভাবে চিকিৎসার পর সঠিক কোনো ব্যবস্থা নেয়া হবে। অপরদিকে চা বাগানের শ্রমিকদের মধ্যে কিছুটা হলেও আতঙ্ক কমেছে । এক শ্রমিক জানান, বাগানে আরো চিতাবাঘ রয়েছে। বনদপ্তরের পক্ষ থেকে পুনরায় খাঁচা পাতা হোক।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator