পশ্চিমবঙ্গকে সতর্ক করল স্বাস্থ্যমন্ত্রক

Friday, January 08, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ


নয়াদিল্লি : ভারতে এখন করোনা নিম্নমুখী। এ রাজ্যেও সেই একই প্রবণতা তৈরি হয়েছে। মৃত্যু এদিন দীর্ঘদিন পর নেমেছে ২০-র নিচে। দৈনিক সংক্রমণ নেমেছে ১ হাজারের নিচে। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক তারপরেও সতর্ক করল এ রাজ্যকে। সতর্ক করেছে দেশের আরও ৩টি রাজ্যকে। যার মধ্যে রয়েছে কেরালা, মহারাষ্ট্র ও ছত্তিসগড়ের নাম স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে এই ৪টি রাজ্যে দেশের মধ্যে করোনা সংক্রমণে একটা ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। তাই করোনা প্রতিরোধে আরও কঠোর হতে বলা হয়েছে এই রাজ্যগুলিকে।

স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে কেরালা, মহারাষ্ট্র, ছত্তিসগড় ও পশ্চিমবঙ্গ এই ৪ রাজ্যেই দেশের ৫৯ শতাংশ অ্যাকটিভ করোনা রোগী রয়েছেন। যারমধ্যে ২৮.৬১ শতাংশ রয়েছেন কেরালায়, ২২.৭৯ শতাংশ রয়েছেন মহারাষ্ট্রে, ৩.৯৯ শতাংশ রয়েছে ছত্তিসগড়ে এবং ৩.৮৯ শতাংশ রয়েছেন পশ্চিমবঙ্গে। এই ৪ রাজ্যকে আরও কড়া নজরদারি রাখা এবং করোনা রুখতে প্রয়োজনীয় কড়া ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছে মন্ত্রক। সেইসঙ্গে তাদের সতর্ক করা হয়েছে নতুন আসা করোনার স্ট্রেন নিয়েও।


×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator