ভয়াবহ পথ দুর্ঘটনা শিলিগুড়িতে! প্রাণ হারালো এক মহিলার

Friday, January 08, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
শিলিগুড়ি,৮ জানুয়ারিঃ ইস্টার্ন বাইপাসে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। মৃতের নাম রুনা সিংহ। বাড়ি ফকদইবাড়ি এলাকায়। সূত্রের খবর, এদিন রুনা সিংহ তার স্বামী নিরঞ্জন সিংহের সাথে বাইকে করে যাচ্ছিলেন। আশিঘর মোড় থেকে বানেশ্বর মোড়ের দিকে যাচ্ছিলেন তারা।সেইসময় ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় ওই মহিলার। অন্যদিকে ঘটনায় তার স্বামীও গুরুতর জখম হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator