তৃণমূল বিধায়কের পুত্রবধূ, বধূ নির্যাতনের অভিযোগ নিয়ে থানায় হাজির

Saturday, January 09, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ



রাজগঞ্জ, ৯ জানুয়ারি: বধূ নির্যাতনের অভিযোগ নিয়ে থানায় হাজির হলেন তৃণমূল বিধায়কের পুত্রবধূ। শুক্রবার রাজগঞ্জের তৃণমূলের বিধায়ক খগেশ্বর  রায়ের  পুত্রবধূ রাজগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। বিধায়কের পুত্রবধূ পিঙ্কি দেবী অভিযোগ করে বলেন, ‘প্রায় দু বছর আগে বিধায়কের ছেলে দিবাকর রায়ের সাথে আমার সামাজিক মতে বিয়ে হয়। বিয়েতে বাপের বাড়ি থেকে উপযুক্ত পণ দেওয়া হয়। বিয়ের পর থেকে আমি বুঝতে পারি আমার স্বামী মদ্যপে আসক্ত। বিয়ের কিছুদিন পর থেকে আমার স্বামী বাপের বাড়ি থেকে মোটা টাকা আনার জন্য  আমাকে চাপ দিতে থাকে। তাতে আমি রাজি না হওয়ায় নিয়মিত অত্যাচার করা হয়। গত বছর ২০ অগাস্ট আমার স্বামী মদ্যপ অবস্থায় বাড়িতে এসে মারধর করে এবং পুড়িয়ে মারার জন্য আমার গায়ে কেরোসিন তেল ঢেলে দেয়।আমি কোনরকমে পালিয়ে বাপের বাড়ি চলে আসি।

এরপর মীমাংসা করে নেওয়ার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও কোনো সুফল মেলেনি। বিষয়টি নিয়ে মামলা করতে চাইলেও প্রভাবশালী শ্বশুরের জন্য তা করতে পারিনি। অবশেষে শুভাকাঙ্খীদের সহযোগিতায় সুবিচারের দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছি’। অন্যদিকে এই বিষয়ে বিধায়ক খগেশ্বর রায় বলেন, "সামাজিক মতে বিয়ে হলেও পুত্রবধূ আমাদের বাড়িতে আসছিল না । তবে, আমাদের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন । অনেক চেষ্টা করেছি লাভ হয়নি । কিন্তু থানায় কেন গেল বুঝতে পারছি না । বিষয়টি খোঁজ নিয়ে দেখব । " এদিকে, জলপাইগুড়ি সদর এর আইসি দিপোজ্জ্বল ভৌমিক জানান, "আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি ।"। সুত্র


×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator