Breaking news! Latest news in West Bengal! Siliguri Local News! Jalpaiguri News, KhabarBanga.In - খবর বঙ্গ
শিলিগুড়ি, ২৫ জানুয়ারি: মকরসংক্রান্তির রাতে শালুগাড়া শিবনগরের বাসিন্দা নিরঞ্জন রায় (৪৮) পাশেই এক বাড়ি থেকে ফিরছিলেন। তখন রাত প্রায় ৮ টা বাজে। ওই এলাকার আশেপাশে জঙ্গল রয়েছে। সেখান থেকেই একটি হাতি বের হয়ে এসে নিরঞ্জনবাবুকে শুর দিয়ে পেচিয়ে তুলে নিয়ে যায়। এরপর অদূরেই আছাড় মেরে ফেলে দেয়। বাকি কয়েকজন বাসিন্দা সেসঙ্গে চিৎকার জুড়ে দিয়েছিলেন। তাতে নিরঞ্জন বাবুকে ফেলেই হাতিটি চলে যায় জঙ্গলের দিকে। এরপর খবর দেওয়া হয় শালুগড়া রেঞ্জে। সঙ্গে সঙ্গেই বনকর্মীরা ছুটে আসেন। ঘটনাস্থলে ছিলেন শালুগাড়া রেঞ্জার সঞ্জয় দত্ত। তিনি তড়িঘড়ি নিরাঞ্জনবাবুকে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে আসেন নিজেও থেকে চিকিৎসা শুরুতে সহায়তা করেন। কিন্তু কিছুক্ষণ পরেই মারা যান নিরঞ্জনবাবু। এই ঘটনায় ওই পরিবারের পাশে দাঁড়িয়েছে বনদপ্তর। সঙ্গে সঙ্গেই ময়নাতদন্ত সহ অন্যান্য খরচ বাবদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা হয়েছে। নিরঞ্জনবাবু চার ছেলে এক মেয়ে।তাদের মধ্যে এক ছেলেকে বনদপ্তরের নিয়ম অনুযায়ী চাকরির ব্যবস্থা করা হবে। সঞ্জয়বাবু ২০ হাজার টাকা পরলৌকিক কাজ করার জন্য দেবেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে বনদপ্তরের ক্ষতিপূরণ হিসেবে ৩ লক্ষ ৬০ হাজার টাকাও দেওয়া হবে বলে পরিবারের পক্ষে জানানো হয়েছে।
Advertisement