কাকে সুবিধা করে দিতে ৮ দফায় ভোট ? কমিশনকে প্রশ্ন ক্ষুব্ধ মমতার

Saturday, February 27, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
৮ দফায় কেন ভোট ? কাকে সুবিধা করে দিতে ৮ দফায় ভোট করাচ্ছে নির্বাচন কমিশন ?’ রাজ্যে ৮ দফায় নির্বাচন ঘোষণা করায় প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলেই বাংলায় ৮ দফায় ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

কালীঘাটের বাড়ি সংলগ্ন দফতরের বসে এজদিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী বলেন, ‘আসাম, তামিলনাড়ুতে ভোট হচ্ছে ১ দফায়। আর বাংলায় ৮ দফায়। কোনও কোনও জেলায় তো আবার একাধিক দিনে ভোট রয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় আমাদের শক্তি বেশি। তাই ওখানে 3 দফায় ভোট? কেন একটি জেলার ভোট একাধিক পর্বে হবে? নির্বাচনের দিন কী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর অমিত শাহের কথায় তৈরি হয়েছে?’ মমতার প্রশ্ন, ‘কমিশন যদি যুক্তিপূর্ণভাবে সব দিক বিচার না করে ভোট করায় তবে মানুষ বিচারের জন্য কোথায় যাবেন?’  এরপরই সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এবার খেলা হবে। ৮ দফায় খেলা হবে।’ আসাম ও পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলিতে ১ দফায় ভোট গ্রহণ করা হবে। আসামের ১২৬ আসনে ভোটগ্রহণ হবে ৩ দফায়।

কিন্তু পশ্চিমবঙ্গে ২৯৪ আসনে ভোট গ্রহণ করা হবে আট দফায়। ২৭ মার্চ ভোট শুরু হবে রাজ্যে ভোট গ্রহণ পর্ব। ৮ম তথা শেষ দফার ভোট গ্রহণ করা হবে ২৯ এপ্রিল। টানা ৩২ দিন ধরে রাজ্যে চলবে ভোটগ্রহণ পর্ব। বাকি রাজ্যগুলির সঙ্গে বাংলায় ভোট গণনা ২ মে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator