ভুয়ো সাংবাদিক সেজে তোলাবাজির অভিযোগ গ্রেফতার দুই

Saturday, February 13, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
শিলিগুড়ি: সংবাদমাধ্যমের নাম ব্যবহার করে টাকা তোলার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ।গ্রেফতার দুই অভিযুক্তের নাম সায়ন্তন সাহা এবং রবিন সাহা।দুজনই শিলিগুড়ির বাসিন্দা।আজ দুজনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। জানা গিয়েছে, সেবক রোডে একটি সংস্থার অফিসে গিয়ে প্রায় ৪৫ লক্ষ টাকার দাবি করেছিল অভিযুক্তরা।এরপর সাড়ে ৩ লক্ষ টাকায় বিষয়টি রফা হয়।টাকা দেওয়ার নামে পুলিশ ডেকে সংস্থার কর্তারা দুই যুবককে পুলিশের হাতে তুলে দেয়।পরে ভক্তিনগর থানার পুলিশ তাদের গ্রেফতার করে।সংস্থার অভিযোগ ধৃত ২ জন ছাড়াও বাপ্পা রায় এবং প্রীতম, মান্তু নামে আরও কয়েকজন এই ঘটনায় জড়িত।তাদের খোঁজ করছে পুলিশ।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator